নিউজ ডেস্ক>>> কক্সবাজারের টেকনাফ থানাধীন মৌলভীপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১০,০০০ পিস ইয়াবা উদ্ধারসহ তিন মাদক কারবারী এবং একজন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার করেছে র্যাব-১৫(১৭ মার্চ ২০২৪ ইংরেজি) ৪.৩৫ ঘটিকার সময়,টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ মৌলভীপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় ৷গ্রেফতারকৃত হলেন- আয়াছ উদ্দিন (২৫)কক্সবাজার টেকনাফ উপজেলা সদর ইউনিয়ন মৌলভীপাড়া এলাকার -নবী হোসেনের ছেলে৷ জয়নাল আবেদীন (২৯)একই এলাকার-নবী হোসেনের ছেলে৷বদুজ্জামান (৩৮),একই এলাকার-নবী হোসেনের ছেলে ৷ অপর আসামী ইসমাঈল (৩০),একই এলাকার-কবিরের ছেলে৷আজ ১৮ মার্চ ২০২৪ ইংরেজি সকাল ১১ ঘটিকার সময় র্যাব-১৫ -সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান৷-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক কারবারী কক্সবাজারের টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ মৌলভীপাড়া এলাকার জনৈক নবী হোসেনের সেমিপাকা বসতঘরে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে।উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৭ মার্চ ২০২৪ তারিখ অনুমান ০৪.৩৫ ঘটিকায় র্যাব-১৫,টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল বর্ণিত ব্যক্তির বসতঘরের সামনে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের নাম-ঠিকানা প্রকাশসহ তাদের বসত ঘরে মাদকদ্রব্য ইয়াবা মজুদ আছে বলে স্বীকার করে।পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ এবং বসতঘর তল্লাশী করে শয়ন কক্ষের খাটের নিচে থাকা একটি শপিং ব্যাগ হতে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়৷ওই কর্মকর্তা আরো জানান,জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেফতারকৃত মাদক কারবারীরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত।তারা পরস্পর যোগসাজসে অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহপূর্বক নিজেদের হেফাজতে মজুদ করে থাকে।পরবর্তীতে মজুদকৃত ইয়াবা আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন পন্থা অবলম্বন করে অত্যন্ত কৌশলে স্থানীয় এলাকাসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।অপরদিকে টেকনাফ থানার মামলা নং ৬০, তাং ১৩/০৫/২০২১,মোতাবেক গ্রেফতারী পরেয়ানাভুক্ত আসামী ইসমাঈল (৩০) কক্সবাজারকে গত ১৭/০৩/২০২৪ তারিখ অুনমান ০৪.৩০ ঘটিকার সময় র্যাব-১৫,টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ থানাধীন মৌলভীপাড়া এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতাকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল এবং গ্রেফতারী পরেয়ানাভুক্ত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।











মন্তব্য