১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম-১০ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে স্বতঃস্ফূর্ত মহিলা মিছিল অন্য দলকে ভোট দিলে ঘর-বাড়ি পুড়িয়ে ছারখার করে দিব: হাসনাতের প্রতিদ্বন্দী বিএনপির নেতা মঞ্জু মুন্সি। সাতকানিয়ায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় যৌথবাহিনীর প্রতীকী মহড়া চট্টগ্রাম-৯ আসনে দাঁড়ি পাল্লার প্রার্থী ডা. একেএম ফজলুল হকের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাঁশখালীতে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল জনসভা কর্নেল অলি পটুয়াখালী শহীদ মিনারে আলতাফ হোসেন চৌধুরীর শেষ নির্বাচনী বার্তা ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার। নির্বাচনে ব্লেইম গেম বা নাটকের সুযোগ নেই -চট্টগ্রাম জেলা প্রশাসক।  আমি আপনাদের সন্তান নির্বাচনী প্রচারণা শাহজাহান চৌধুরী  চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> জাতীয় >> দেশজুড়ে
  • সাতকানিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক
  • সাতকানিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ।।  চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর আভিযানিক টিম। ৮ ফেব্রুয়ারী(রবিবার) উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনু ফকির হাট এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে কেন্দ্র করে এলাকায় চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার এবং তাদের অপতৎপরতা দমনের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন যৌথবাহিনীর আভিযানিক দলের দলনেতা।অভিযানকালে যৌথবাহিনী ঘটনাস্থল থেকে ১টি দেশীয় তৈরি বন্দুক, ২ রাউন্ড কার্তুজ এবং ২টি হাতবোমাসহ মফিজুর রহমান ও জুবায়ের করিম নামের দুইজনকে আটক করে।

    আটককৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
    সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মঞ্জুরুল হক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠ ও সুচারুরুপে সম্পন্ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ের প্রশাসন অবৈধ অস্ত্র উদ্ধার সহ সন্ত্রাসীদের গ্রেফতারে হার্ডলাইনে রয়েছে। এরই ধারাবাহিকতায় যৌথবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনু ফকির হাট এলাকা থেকে ১টি দেশীয় তৈরি বন্দুক, ২ রাউন্ড কার্তুজ এবং ২টি হাতবোমাসহ ২ জন সন্ত্রাসীকে আটক করেছে। তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ায় জেল হাজতে প্রেরন করা হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page