১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
“একবার সুযোগ দিন, উন্নয়ন করে দেখাবো” — নেছারাবাদে সোহেল মনজুর সুমন তানোরের মুন্ডুমালা বাজার থেকে গ্রামগঞ্জে ধানের শীষের গণসংযোগ রাজশাহী-১ আসনে বিএনপি-জামায়াতের হেভিওয়েট লড়াই, এগিয়ে শরীফ উদ্দিন রাজশাহীর খড়খড়িতে মর্মান্তিক ঘটনা: মাকে হত্যার পর রাস্তায় ফেলে পালাতে গিয়ে ছেলেসহ আটক ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সাবেক চেয়ারম্যান মোমিনুল হক (মোমিন) ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে -জাফর সাদেক চাটখিলে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মত বিনিময় সাম্য ও মানবিক লোহাগাড়া গড়তে ধানের শীষে ভোট দিন বাগমারায় কলাবাগান থেকে জ/বাই করা লা/শ উদ্ধার ৩০০নং আসনে সাচিং প্রু জেরীর পক্ষে ১নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বালাঘাটায় ধানের শীষের প্রচারণা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> বাগেরহাট
  • সরকারি চাল নিয়ে ডুবে যাওয়া এমভি সাফিয়া থেকে চাল উত্তোলন শুরু
  • সরকারি চাল নিয়ে ডুবে যাওয়া এমভি সাফিয়া থেকে চাল উত্তোলন শুরু

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি>>> মোংলায় পশুর নদীর ত্রিমোহনায় ডুবে যাওয়া বাল্কহেড এমভি সাফিয়া থেকে চাল উত্তোলন শুরু হয়েছে।সোমবার (১ এপ্রিল) সকাল থেকে ডুবুরি দল অপর একটি বাল্কহেডে চাল উত্তোলন শুরু করে।এদিকে সকাল ১০টা পর্যন্ত ৮০০ বস্তা চাল উত্তোলন করা হয়েছে বলে জানিয়েছেন মোংলা নৌপুলিশের অফিসার ইনচার্জ এসআই সৈয়দ ফকরুল ইসলাম।এর আগে রবিবার (৩১ মার্চ) দুপুরের পর মোংলা বন্দরের পশুর নদী ও মোংলা নদীর ত্রিমোহনায় চাল বোঝাই এমভি সাফিয়া নামক বাল্কহেডটি এমভি শাহজাদা-৬ নামের অপর একটি লাইটারের ধাক্কায় ডুবে যায়।তবে এ ঘটনায় কেউ হতাহত ও নিখোঁজ হয়নি বলে জানিয়েছেন নৌপুলিশ।এদিকে ধাক্কা দেওয়ার অপরাধে এমভি শাহজাদা-৬ কার্গো জাহাজটি এখনও নৌপুলিশের হেফাজতে রাখা হয়েছে।নৌপুলিশ কর্মকর্তা সৈয়দ ফকরুল ইসলাম আরও জানান,ঈদ উপলক্ষে গরিব অসহায়দের জন্য ৩১ মার্চ সকালে খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে ৬ হাজার বস্তায় ১৭৫ টন চাল নিয়ে মোংলার খাদ্য গুদামের উদ্দেশে এমভি সাফিয়া নামের একটি বাল্কহেড ছেড়ে আসে।এরপর বাল্কহেডটি দুপুরের পর মোংলা বন্দরের পশুর নদী ও মোংলা নদীর ত্রিমোহনায় পৌঁছালে পেছন দিক থেকে আসা এমভি শাহাজাদা-৬ নামের অপর একটি লাইটার ধাক্কা দিলে সরকারি চাল নিয়ে ডুবে যায় বাল্কহেড এমভি সাফিয়া।তবে এ সময় বাল্কহেডে থাকা ৫ স্টাফ-কর্মচারী সাঁতরে কূলে উঠে প্রাণে বেঁচে যান।এ ঘটনায় এমভি শাহজাদা-৬ নামের লাইটারকে বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী নৌ ক্যানেল থেকে রোববার সন্ধ্যার পরে নৌপুলিশের হেফাজতে রাখা হয়েছে।বাল্কহেড মালিক বা অন্য কোনো পক্ষ মামলা দায়ের করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page