১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
“একবার সুযোগ দিন, উন্নয়ন করে দেখাবো” — নেছারাবাদে সোহেল মনজুর সুমন তানোরের মুন্ডুমালা বাজার থেকে গ্রামগঞ্জে ধানের শীষের গণসংযোগ রাজশাহী-১ আসনে বিএনপি-জামায়াতের হেভিওয়েট লড়াই, এগিয়ে শরীফ উদ্দিন রাজশাহীর খড়খড়িতে মর্মান্তিক ঘটনা: মাকে হত্যার পর রাস্তায় ফেলে পালাতে গিয়ে ছেলেসহ আটক ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সাবেক চেয়ারম্যান মোমিনুল হক (মোমিন) ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে -জাফর সাদেক চাটখিলে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মত বিনিময় সাম্য ও মানবিক লোহাগাড়া গড়তে ধানের শীষে ভোট দিন বাগমারায় কলাবাগান থেকে জ/বাই করা লা/শ উদ্ধার ৩০০নং আসনে সাচিং প্রু জেরীর পক্ষে ১নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বালাঘাটায় ধানের শীষের প্রচারণা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> নড়াইল
  • লোহাগড়ায় আওয়ামী লীগ নেতা লিচু কাজীকে মাদক দিয়ে ফাঁসানোর ষড়যন্ত্রকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন
  • লোহাগড়ায় আওয়ামী লীগ নেতা লিচু কাজীকে মাদক দিয়ে ফাঁসানোর ষড়যন্ত্রকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    জেলা প্রতিনিধি নড়াইল>>> লোহাগড়ার ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আরজ আলী ওরফে লিচু কাজীকে মাদক দিয়ে ফাঁসানোর ষড়যন্ত্রকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় ইতনার চরদৌলতপুর বাজারে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত এসআই মো: আকিনুর রহমান মোল্যা,বিশিষ্ট সমাজসেবক মো: ইজাবুল শেখ,সৈয়দ কামাল হোসেন ও আওয়ামী লীগ নেতা মো: আরজ আলী ওরফে লিচু কাজী।মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন,’গ্রাম্য কোন্দলের জের ধরে গত বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে চরদৌলতপুর গ্রামের দিনু মোল্যার দোকানের সামনে লিচু কাজী পৌঁছালে কথা আছে-এই বলে দক্ষিণ লংকারচর গ্রামের আজগর আলী চৌধুরীর ছেলে মাদক কারবারী জিয়া চৌধুরী, লুলু কাজীর ছেলে পারভেজ কাজী এবং লায়েব কাজীর ছেলে রাশেদ কাজী পরস্পর যোগসাজগে প্রতিপক্ষ মো: আরজ আলী ওরফে লিচু কাজীকে ধরে তার পকেটে ৫’শ পিস ইয়াবা কৌশলে ঢুকিয়ে দিয়ে ধস্তাধস্তি করে পুলিশকে খবর দেয় এবং পুলিশ লিচু কাজীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।সৃষ্ট ঘটনা নিয়ে স্হানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)’র সাথে কথা বলেন এবং এ ঘটনায় প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান।এরপর ওইদিন দুপুরে পুলিশ সৃষ্ট ঘটনায় অভিযুক্ত জিয়া চৌধুরীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায় বলেন,মাদক কারবারী জিয়া চৌধুরীর নামে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত মাদক কারবারীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন,’মাদকের সাথে অভিযুক্ত লিচু কাজীর সম্পৃক্ততা না থাকায় তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে।

    সরদার রইচ উদ্দিন টিপু
    নড়াইল।
    ০১৯২১-২৫০১২০
    ২৯/৩/২০২৪.

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page