রৌমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি>>> কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ২৬২ পিচ ফেনসিডিলসহ শাহিন (১৯)নামক এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে রৌমারী থানা পুলিশ।শনিবার (২৩/০৩/২৪)ইং সাড়ে বারোটার টার দিকে রৌমারী উপজেলার খাদ্য গোডাউন সংলগ্ন সি এন জি স্টান্ড থেকে তাকে আটক করা হয়।আটককৃত মাদক কারবারি হলেন, কিশোরগঞ্জ জেলা,কটিয়াদী থানার সুলতান নগর এলাকার ছামছু মিয়ার ছেলে শাহিন (১৯)। রৌমারী থানার ওসি আব্দুল্লা হিল জামান জানান,শনিবার ১২.৩০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।এ সময় শাহিন (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে রৌমারী খাদ্য গোডাউন এলাকা সি এন জি স্টান্ড থেকে ২৬২ পিস ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়।উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আরও তিন জন মাদক ব্যবসায়ী তারা হলেন রুপগঞ্জ গাওছিয়া সিমলা আপা এলাকার রনি মিয়া(২০) পিতা আব্দুল আজিজ ও অগত দুই জন।অভিযান পরিচালনা করেন রৌমারী থানার ওসি আব্দুল্লা হিল জামান,এস আই এনামুল,এস আই আনছার আলী,এস আই তাজুল,এস আই জুয়েল,এএস আই জাহাঙ্গীর,এএস আই আশরাফুল।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।











মন্তব্য