নিউজ ডেক্স>>> নুর ইসলাম নোবেল,রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান:রমজানে মাসব্যাপী মানবিক কার্যক্রমের অংশ হিসেবে জেলা যুবলীগ রংপুর,৫০০ হতদরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরন করা হয়।মানবীক কার্যক্রমে অংশ হিসেবে কর্মসূচি পারন করা হয়।শনিবার (৩০ মার্চ) নগরীর বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত অনুষ্ঠানে পরিবারগুলোর মধ্যে এসব কাপড় বিতরণ করা হয়।জেলা যুবলীগের সভাপতি লক্ষ্মণ চন্দ্র দাসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি,যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ আলম রাজু,সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সোহেল,প্রচার সম্পাদক কামরুজ্জামান লিটন,জেলা যুবলীগের সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রাব্বি হাসান প্রমুখ।জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন,‘পবিত্র রমজান উপলক্ষে যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে আমরা মাসব্যাপী নানা মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছি।











মন্তব্য