১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
তানোরের মুন্ডুমালা বাজার থেকে গ্রামগঞ্জে ধানের শীষের গণসংযোগ রাজশাহী-১ আসনে বিএনপি-জামায়াতের হেভিওয়েট লড়াই, এগিয়ে শরীফ উদ্দিন রাজশাহীর খড়খড়িতে মর্মান্তিক ঘটনা: মাকে হত্যার পর রাস্তায় ফেলে পালাতে গিয়ে ছেলেসহ আটক ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সাবেক চেয়ারম্যান মোমিনুল হক (মোমিন) ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে -জাফর সাদেক চাটখিলে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মত বিনিময় সাম্য ও মানবিক লোহাগাড়া গড়তে ধানের শীষে ভোট দিন বাগমারায় কলাবাগান থেকে জ/বাই করা লা/শ উদ্ধার ৩০০নং আসনে সাচিং প্রু জেরীর পক্ষে ১নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বালাঘাটায় ধানের শীষের প্রচারণা চট্টগ্রাম বন্দরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> বাগেরহাট
  • মোংলায় মটরসাইকেল টমটম মূখামূখি সংঘর্ষে শিক্ষার্থী নিহত
  • মোংলায় মটরসাইকেল টমটম মূখামূখি সংঘর্ষে শিক্ষার্থী নিহত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি>>> মোংলায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।মঙ্গলবার দুপুরে ঢালিরখন্ড এলাকায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী স্থানীয় মাদ্রাসা শিক্ষক মোঃ রোকন জানান,উপজেলার সুন্দরবন ইউনিয়নের ঢালিরখন্ড এলাকায় মঙ্গলবার দুপুর ১টার দিকে একটি মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল চালক শিক্ষার্থী হিমাদ্রি হিমু (২৪)।এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেল থাকা হিমুর সহযাত্রী লিজন কুমার হাওলাদার (১৭)।তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুরেই উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত হিমু পৌর শহরের মাকড়ঢোন এলাকার গৌতম মল্লিকের ছেলে। হিমু গোপালগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট’র শিক্ষার্থী ছিলেন।মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম আজিজুল ইসলাম বলেন,কারো কোন আপত্তি না থাকায় নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page