৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান আল্টিমেটামের ভেতরেই ট্রাম্পের যুদ্ধ বিরতি: কোন পথে মধ্যপ্রাচ্য যুদ্ধ ইরানের ড্রোন হামলা ও সৌদি আরবের জ্বালানি নিরাপত্তা সংকটে অর্থনীতি দীর্ঘস্থায়ী যুদ্ধ ও বাংলাদেশের ভবিষ্যৎ সংকট
     
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> নেত্রকোনা
  • মদনে সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে বিল্ডিং নির্মানের অভিযোগ।
  • মদনে সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে বিল্ডিং নির্মানের অভিযোগ।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মদন প্রতিনিধি >>> নেত্রকোনার মদনে সরকারি খাস জমিতে অবৈধ বিল্ডিং ঘর নির্মাণের অভিযোগ উঠেছে রোকন মিয়া নামের এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।উপজেলার মদন ইউনিয়নের মৌজার ১নং খাস খতিয়ানের গুচ্ছ গ্রামের পুকুরের জমি ভরাট করে জবরদখল করে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে।দীর্ঘদিন ধরে এলাকার কিছু প্রভাবশালী মহল গুচ্ছ গ্রামের সরকারি পুকুরটি দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।হঠাৎ করে গুচ্ছ গ্রামের সরকারি পুকুরে জমির ভিতরে আরসিসি পিলার নির্মাণ করে অবৈধভাবে লড়ি গাড়ি দিয়ে মাটি ভরাটের কাজ চলছে।রোজ বুধবার ১২ ফেব্রুয়ারি সরেজমিনে গিয়ে দেখা যায় মদন গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে রোকন মিয়া ব্যবসায়িক প্রতিষ্ঠান করার জন্য সরকারি গুচ্ছ গ্রামের পুকুরের আরসিসি পিলার করে ঘর নির্মাণে কাজ করছে।সরকারি খাস জমি দখল করে বিল্ডিং নির্মানের বিষয়ে কাছে জানতে চাইলে রোকন মিয়া বলেন, পাশেই তো আরেকটা নির্মাণকৃত ঘর করে ব্যবসা করছে তা কি সরকার দেখে না।ঘর নির্মাণ এর জন্য আমিও তো একটি আবেদন করছিলাম ইউএনও অফিসে।স্থানীয় লোকজনের দাবি অবৈধ ভাবে এই সরকারি খাস সম্পত্তি যারা দখলে নিয়েছে তা মুক্ত করার জোর দাবি জানায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে।মদন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত বলেন, ব্যবস্থা নিয়েছি অলরেডি। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    মন্তব্য

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    You cannot copy content of this page