১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
“একবার সুযোগ দিন, উন্নয়ন করে দেখাবো” — নেছারাবাদে সোহেল মনজুর সুমন তানোরের মুন্ডুমালা বাজার থেকে গ্রামগঞ্জে ধানের শীষের গণসংযোগ রাজশাহী-১ আসনে বিএনপি-জামায়াতের হেভিওয়েট লড়াই, এগিয়ে শরীফ উদ্দিন রাজশাহীর খড়খড়িতে মর্মান্তিক ঘটনা: মাকে হত্যার পর রাস্তায় ফেলে পালাতে গিয়ে ছেলেসহ আটক ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সাবেক চেয়ারম্যান মোমিনুল হক (মোমিন) ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে -জাফর সাদেক চাটখিলে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মত বিনিময় সাম্য ও মানবিক লোহাগাড়া গড়তে ধানের শীষে ভোট দিন বাগমারায় কলাবাগান থেকে জ/বাই করা লা/শ উদ্ধার ৩০০নং আসনে সাচিং প্রু জেরীর পক্ষে ১নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বালাঘাটায় ধানের শীষের প্রচারণা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> চট্টগ্রাম
  • ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা
  • ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিউজ ডেক্স>>> চট্টগ্রাম জেলা প্রশাসকের দিক নির্দেশনায় নির্দেশনায় -পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর বাজার মূল্য স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মহানগরের ফইল্যাতলি বাজারে মনিটরিং ও আশেপাশের এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।মঙ্গলবার (০২ মার্চ) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মহানগরের কাট্টলী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় ৷ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন৷কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এ সময় সুমন চন্দ্র দাশ(২৭) কে ২ হাজার টাকা এবং মোহাম্মদ আক্তার(৫৮) কে ৩ হাজার টাকা, গাড়ির রেজিস্ট্রেশন সনদ না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মো: সালাউদ্দিন (৩৭) কে ২ হাজার টাকা গাউছিয়া সুইটস এন্ড বেকারী কে ৫০ হাজার টাকা সহ চার মামলায় সর্বমোট ৫৭ হাজার জরিমানা করা হয়েছে৷অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন৷বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার সময়ে দোকানের ট্রেড লাইসেন্স নবায়ন করা না থাকায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় সুমন চন্দ্র দাশ(২৭) কে ২ হাজার টাকা এবং মোহাম্মদ আক্তার(৫৮) কে ৩ হাজার টাকা, গাড়ির রেজিস্ট্রেশন সনদ না থাকায় সড়ক পরিবহন আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মো: সালাউদ্দিন (৩৭) কে ২ হাজার টাকা এবং বিএসটিআই এর অনুমোদন ছাড়া অবৈধভাবে ফিরনি, হালিম, ব্রেড পুডিং, হালুয়া ইত্যাদি খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় গাউছিয়া সুইটস এন্ড বেকারী কে ৫০ হাজার টাকা সহ চার মামলায় সর্বমোট ৫৭ হাজার জরিমানা আদায় করা হয়।এছাড়াও পণ্য মজুদ না করা, মূল্য তালিকা প্রর্দশন ও লাইসেন্স নবায়ন করার ব্যপারেও দোকানীদের সতর্ক করে দেয়া হয়।পরিদর্শনে ভোজ্য তেল, সিলিন্ডার গ্যাস,চাল,চিনি,পেঁয়াজ,খেঁজুর,সবজিমাছের বাজার, গরুর মাংসের বাজার,পোলট্রিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা,ক্রয়-বিক্রয় রসিদ পরিবীক্ষণ করা হয়।এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী আরও বলেন,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নির্ধারিত মূল্যের বাইরে বিক্রিসহ অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা এবং মেয়াদ উর্ত্তীণ খাবার বিক্রি করছে কিনা তা তদারকি করা হয়েছে।বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি৷

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page