মোঃআল-আমিন হোসেন,রাজশাহী>>>রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জননেতা মাদার বখশের কন্যা ও ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচনে কারাগার থেকে নির্বাচিত এমএনএ জননেতা আতাউর রহমানের সহধর্মিণী উত্তরবঙ্গের ৪০ হাজার নারীর কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণকারী মাতৃরূপী নেত্রী, ১০ম শ্রেণীর ছাত্রী থাকাকালে ভাষা আন্দোলনের দিনগুলিতে অগ্নিশিখা মিছিলের নেতৃত্ব দানকারী নারীমুক্তির প্রকৃত পথিকৃত সমাজসেবী আজীবন আত্মত্যাগী ভাষাসৈনিক মনোয়রা রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল(৮ এপ্রিল) বিকেলে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো.আসলাম-উদ-দৌলার পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয় ।স্মরণ সভায় আলোচনা রাখেন- সেক্টর কমান্ডার ফোরাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান,প্রবীণ রাজনীতিবিদ সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান,জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু,মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক সিনিয়র সাংবাদিক ওয়ালিউর রহমান বাবু।সভায় আলোচকরা বলেন গণতন্ত্র এখন হঠাৎ তন্ত্র হয়ে গেছে, বাজার নিয়ন্ত্রের বাইরে,এখনকার রাজনৈতিক নেতারা মনে করছে রাজনীতি মানে ব্যবসা করে সম্পদশালী ব্যক্তি হওয়া। আলোচকরা আরও বলেন এখন নারী উদ্যোক্ত হওয়া এই ডিজিটাল উদ্দ্যােক্তই খুব সহজ “একলা চলো রে। কিন্তুু একজন ভাষাসৈনিক মনোয়ারা রহমান হওয়া এতো সহজ নয়।তিনি প্রতিকূল অবস্থায় ৪০ হাজার নারীর কর্মসংস্থান করেছিলেন এবং সাথে নিয়ে রাজপথে ভাষার জন্য আন্দোলন করেছিলেন।এই সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের কার্যানির্বাহী সদস্য সাংবাদিক মোঃ আল-আমিন হোসেন,জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের বোয়ালিয়া থানার আহবায়ক সাগর নোমানী,স্মৃতি পরিষদের সদস্য জনি,সদস্য আরিফুর ইসলাম,স্মৃতি পরিষদের রাতুল সরকার,অভিদাস তমাল , সেতু,বাবু প্রমুখ।











মন্তব্য