৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জ-জেলা: সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর৪ আসনে ধানের শীষের পক্ষে কোরবান নগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ। পটিয়ায় ৪বছর পর সোহেল হত্যার আসামি কায়েস গ্রেফতার। নির্বাচন সামনে রেখে সাতকানিয়ায় যৌথবাহিনীর অভিযান, শীর্ষ সন্ত্রাসী আটক শিক্ষা সফরে গিয়ে কক্সবাজারে শিক্ষার্থী নিখোঁজ কক্সবাজারে মাদক ব্যবসায়ী আটক, ইয়াবাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কক্সবাজার অঞ্চলে যৌথবাহিনীর অভিযান দুই শীর্ষ সন্ত্রাসী আটক আলিফ হত্যার বিচারের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে শাহজাহান চৌধুরী শিবপুরে অঙ্গীকার সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের “মেধাবৃত্তি সম্মাননা” প্রদান কর্নফুলীতে ‘ভাসমান গুদামে’ দুদকের অভিযান অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পুরোপুরি অচল চট্টগ্রাম বন্দর
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> জাতীয় >> দেশজুড়ে
  • নির্বাচন সামনে রেখে সাতকানিয়ায় যৌথবাহিনীর অভিযান, শীর্ষ সন্ত্রাসী আটক
  • নির্বাচন সামনে রেখে সাতকানিয়ায় যৌথবাহিনীর অভিযান, শীর্ষ সন্ত্রাসী আটক

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    প্রেস বিজ্ঞপ্তি। কক্সবাজারের সাতকানিয়া উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।সেনাবাহিনী সূত্রে জানা যায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার ঢ্যামশা এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে এলাকায় সক্রিয় শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার এবং তাদের অপতৎপরতা দমনের লক্ষ্যে এ অভিযান চালানো হয়।অভিযানকালে যৌথবাহিনী ঘটনাস্থল থেকে ৩ হাজার পিস ইয়াবা, একটি শটগান এবং এক রাউন্ড গুলি উদ্ধার করে। এ সময় মো. কামাল (নাম প্রকাশিত) নামে একজন ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক কারবার ও অস্ত্র বহনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং সন্ত্রাস ও মাদক চক্র নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page