১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
“একবার সুযোগ দিন, উন্নয়ন করে দেখাবো” — নেছারাবাদে সোহেল মনজুর সুমন তানোরের মুন্ডুমালা বাজার থেকে গ্রামগঞ্জে ধানের শীষের গণসংযোগ রাজশাহী-১ আসনে বিএনপি-জামায়াতের হেভিওয়েট লড়াই, এগিয়ে শরীফ উদ্দিন রাজশাহীর খড়খড়িতে মর্মান্তিক ঘটনা: মাকে হত্যার পর রাস্তায় ফেলে পালাতে গিয়ে ছেলেসহ আটক ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সাবেক চেয়ারম্যান মোমিনুল হক (মোমিন) ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে -জাফর সাদেক চাটখিলে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মত বিনিময় সাম্য ও মানবিক লোহাগাড়া গড়তে ধানের শীষে ভোট দিন বাগমারায় কলাবাগান থেকে জ/বাই করা লা/শ উদ্ধার ৩০০নং আসনে সাচিং প্রু জেরীর পক্ষে ১নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বালাঘাটায় ধানের শীষের প্রচারণা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • নরসিংদীতে হাজী ইয়াকুব -সখিনা পাঠাগার উদ্বোধন।
  • নরসিংদীতে হাজী ইয়াকুব -সখিনা পাঠাগার উদ্বোধন।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    ইমদাদুল হক খোকন বিশেষ প্রতিনিধি>>> নরসিংদীতে জমকালো আয়োজন ও ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হলো।হাজী ইয়াকুব সখিনা পাঠাগার।উক্ত পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী স্যার উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা মিয়া।সাবেক অধ্যক্ষ নরসিংদী সরকারি কলেজ।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মশিউর রহমান মৃধা অধ্যক্ষ নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ।চমৎকার এই আয়োজনে শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন।হাজী ইয়াকু ব সখিনা পাঠাগারের পরিচালক ও মানুষ গড়ার কারিগর হাজার মানুষের স্বপ্ন দ্রষ্টা, মানবতার মুক্তির কান্ডারী আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব খাদেম রসুল সরকার।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।হাজী ইয়াকুব সখিনা।উক্ত অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন কামারটেক সবুজ পাহাড় মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ জনাব গিয়াস উদ্দিন সাহেব।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ও সাহিত্যের সন্ধানে সন্তানের প্রতিষ্ঠাতা আসাদ সরকার রাব্বি, সাহিত্যের সন্ধানে জেলা সভাপতি সৈয়দ তামিম মাহবুব ও নরসিংদী জেলা সাহিত্যের সন্ধানে সাধারণ সম্পাদক ইমদাদুল হক খোকন,নরসিংদী সদর উপজেলার সাহিত্যের সন্ধানের সভাপতি হানিফ শমসের, শিবপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম ও বেলাবো উপজেলা সাহিত্যের সন্ধানের সভাপতি শফিকুল ইসলাম শফিক ( ফকির) ও মাধবদী উপজেলা সাহিত্যের সন্ধানের সভাপতি ও সদস্য বৃন্দ।উক্ত অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তারেকুল ইসলাম শুকুর সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন সাহিত্যের চর্চা ও সাহিত্য লালনের মধ্য দিয়ে একটি জাতি সুন্দর সুশৃংখল জাতিতে পরিণত হতে পারে।যে তারিখ দৃষ্টান্ত স্থাপন করেছেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রফেসর জনাব খাদেম রাসূল সরকার।তিনি তার মা এবং বাবাকে উৎসর্গ করে যে গ্রন্থাগারটি উদ্বোধন করেছেন সেটি নিঃসন্দেহে জাতির জন্য একটি মাইলফলক অবদান।আমরা চাই এ গ্রন্থাগারের মধ্য দিয়ে নরসিংদীসহ আশেপাশের জ্ঞানীগুণী সাহিত্য প্রেমী যারা রয়েছেন তাদের মাঝে এর নির্যাস ছড়িয়ে পড়ুক।এবং আজকে গ্রন্থাগারটি উদ্বোধনের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অদূর ভবিষ্যতে উক্ত গ্রন্থাগার থেকে যেকোনো ধরনের বই সংগ্রহ করার ইচ্ছা পোষণ করলে কিংবা পাঠদান করতে চাইলে,উক্ত গ্রন্থাগারটি সকলের জন্য উন্মুক্ত বলে ঘোষণা করা হয়।বক্তারা আরো বলেন জনাব খাদেম রাসূল সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে নিঃসন্দেহে এটি একটি মহৎ উদ্যোগ।আমরা চাই এ গ্রন্থাগার থেকে মানুষের মাঝে জ্ঞানের আলো প্রসারিত করে দেয়া হোক।পরিশেষে হাজী ইয়াকুব সখিনা তার পরিবার পরিজনের ও দেশবাসীর কল্যাণ চেয়ে দোয়া অনুষ্ঠিত হয়।এবং সভাপতির -সমাপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page