মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি>>> রমজান উপলক্ষে দীর্ঘ মুনাজাত আল্লাহ পাকের রহমত কল্যাণ আর মাগফেরাত কামনা করে প্রতি বছরের ন্যায় এবারো মালদ্বীপ শাখা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পূর্ণ হয়েছে।
গতকাল ১৯ মার্চ মঙ্গলবার রাজধানী মালের ( লেমনগ্রাস) অভিজাত রেস্টুরেন্টে বিশাল পরিসরে সকল ঘড়নার প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মালদ্বীপ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরে আলম রিন্টুর সঞ্চালনায় ও
মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দুলাল মাতবরের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীস্থ বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মিশনের শ্রম কাউন্সেলর মো সোহেল পারভেজ,বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও শিক্ষক মীর সাইফুল ইসলাম,সংগঠনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন,এনবিএল মানি ট্রান্সপার লিমিটেডের লোকাল ডিরেক্টর হান্নান খান কবির ও সিও মাসুদুর রহমান মালদ্বীপস্থ দেবিদ্বার প্রবাসী কল্যাণ ফোরামের সভাপতি সি আই পি মাসুদ রানা।
উত্ত ইফতার ও দোয়া মাহফিলে মেহমান হিসাবে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ মজিবুর রহমান ফোর এল ইন্টারন্যাশনাল এর পরিচালক মোঃ হাদিউল ইসলাম, দেবিদ্বার প্রবাসী কল্যাণ ফোরামের সাধারণ সম্পাদক ব্যবসায়ী ওমর ফারুক মোল্লা এল ট্যুর প্রাইভেট লিমিটেডের এর সিও মো. কাশেদুল ইসলাম,সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সদস্য কাউছার আহমেদ সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃসাদেক সহ সভাপতি ব্যবসায়ী মোঃ মনির হোসেন প্রমুখ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এ মাস তাকওয়া অর্জনের মাস সিয়াম সাধনার মাস আত্মশুদ্ধির মাস।কোরআন নাজিলের মাস।মহিমান্বিত এই মাসে সকলকে হিংসা নিন্দা ভুলে দেশ ইসলাম ও মানবতার কারণে কল্যাণে এক হয়ে কাজ করার আহবান জানান সভাপতি আলহাজ্ব দুলাল মাদবর বলেন দলমত নির্বিশেষে সকল ধরনের প্রবাসীদের নিয়ে মালদ্বীপ আওয়ামী লীগ প্রতি বছরের মতো এবারও আপনাদের সম্মানার্থে এ ইফতারের আয়োজন করতে পেরেছি এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শেষ পর্যায়ে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার সাবেক সভাপতি মাওলানা মোঃ তাজুল ইসলাম।ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আনিস ও এম কে আর কামাল হোসেন,দপ্তর সম্পাদক রুবেল মৃধা উপদপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ,প্রচার সম্পাদক আনোয়ার হোসেন রাজু, অর্থ সম্পাদক গাজী মোহাম্মদ জাহিদ উপ-অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন আন্তর্জাতিক বিষয় সম্পাদক মোঃ সোহাগ সরদার,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক মোঃ অলিউল্লাহ্ ক্রিয়া সম্পাদক নূরে আলম ভূঁইয়া সহ
সংগঠনটির নেতাকর্মী ছাড়াও স্থানীয় প্রবাসী, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী,ব্যাংক কর্মকর্তা,প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেতা সহ অসংখ প্রবাসীরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।











মন্তব্য