২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
“একবার সুযোগ দিন, উন্নয়ন করে দেখাবো” — নেছারাবাদে সোহেল মনজুর সুমন তানোরের মুন্ডুমালা বাজার থেকে গ্রামগঞ্জে ধানের শীষের গণসংযোগ রাজশাহী-১ আসনে বিএনপি-জামায়াতের হেভিওয়েট লড়াই, এগিয়ে শরীফ উদ্দিন রাজশাহীর খড়খড়িতে মর্মান্তিক ঘটনা: মাকে হত্যার পর রাস্তায় ফেলে পালাতে গিয়ে ছেলেসহ আটক ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সাবেক চেয়ারম্যান মোমিনুল হক (মোমিন) ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে -জাফর সাদেক চাটখিলে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মত বিনিময় সাম্য ও মানবিক লোহাগাড়া গড়তে ধানের শীষে ভোট দিন বাগমারায় কলাবাগান থেকে জ/বাই করা লা/শ উদ্ধার ৩০০নং আসনে সাচিং প্রু জেরীর পক্ষে ১নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বালাঘাটায় ধানের শীষের প্রচারণা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> সুনামগঞ্জ
  • তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আপ্তাব উদ্দিনের সংবাদ সম্মেলন
  • তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আপ্তাব উদ্দিনের সংবাদ সম্মেলন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সুনামগঞ্জ প্রতিনিধি>>> আগামী ২১শে মে সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে প্রচার প্রচারনায় অংশগ্রহন করছেন চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামীলীগের সদস্য মোঃ আপ্তাব উদ্দিন।বুধবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষনা দেন।এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় উপস্থিত ছিলেন,স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ হেকিম শিকদার,অলি ইসলাম,ফারুক মিয়া ও সাংবাদিক নেতা ও জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।এই উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন,ভাইস চেয়ারম্যান(পূরুষ) পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।এই উপজেলায় মোট ভোটার সংখ্যা একলাখ ৩০ হাজার ৪৬৩জন।তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আপ্তাব উদ্দিন বলেন তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ছিলেন,তিনি এই হাওরের জনপদ তাহিরপুরের মানুষের ভাগ্যে পরিবর্তনের পাশাপাশি একটি সমৃদ্ধ উপজেলা গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন এই উপজেলার আপামোর জনগন তাকে সমর্থন করে বলেই তিনি প্রার্থী হয়েছেন এবং তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

    কুলেন্দু শেখর দাস
    সুনামগঞ্জ প্রতিনিধি
    ২৪.০৪.২০২৪

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page