আবুহায়াত আহমেদ তাহিরপুর প্রতিনিধি>>> ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৫১ বোতল মদসহ দুই কারবারিকে আটক করেছে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ।মঙ্গলবার (১৬ এপ্রিল) ভোররাতে তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শিমুলতলা এলাকা থেকে এসব মদসহ তাদেরকে আটক করে পুলিশ।জানা গেছে,বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম ও এএসআই নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।ধৃত ব্যক্তিরা হলেন- তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শিমুলতলা গ্রামের আব্দুল খালেকের ছেলে জালাল মিয়া (৩৩) ও একই উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের রইছ মিয়ার ছেলে সুজন মিয়া (৩১)।তারা দীর্ঘদিন ধরে মাদকসহ বিভিন্ন ভারতীয় পণ্য পাচার করে আসছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়।তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছে পুলিশ প্রশাসন।মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধীদের অপতৎপরতারোধে পুলিশের অভিযান চলমান রয়েছে জানিয়ে ওসি বলেন,জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে একটি মাদকমুক্ত তাহিরপুর উপজেলা গড়ে যাওয়াই আমার মূল লক্ষ্য।











মন্তব্য