আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম>>> কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় অভিযান পরিচালনা করে ২০,০০০ পিস ইয়াবা উদ্ধারসহ রবিউল হাসান ও মোহাম্মদ নামে দুই মাদক কারবারিকে করেছে র্যাব-১৫ কক্সবাজার৷শনিবার (৩০ শে মার্চ ২০২৪)কক্সবাজার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় ৷গ্রেফতারকৃতরা – রবিউল হাসান (২১)টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন নয়াপাড়া বটতলী এলাকার-উম্মত আলীর ছেলে মোহাম্মদ (২৪),একই এলাকার-সরোয়ারের ছেলে বলে জানা গেছে ৷কক্সবাজার র্যাব -৭অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)মোঃ আবু সালাম চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে।উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য সকাল অনুমান ০৮.৩০ ঘটিকায় র্যাব-১৫,সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীদ্বয়ের দেহ তল্লাশী করে তাদের হেফাজত হতে সর্বমোট ২০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারী রবিউল হাসান (২১) এবং মোহাম্মদ (২৪) কে প্রাথমিক জিজ্ঞাসবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পরস্পর পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত। তারা মাদকদ্রব্য ইয়াবা টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ ও নিজেদের হেফাজতে মজুদপূর্বক উখিয়া ও টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন স্থানের মাদক কারবারীদের চাহিদা মোতাবেক বিক্রয়-সরবরাহ করে থাকে বলে জানায়।উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে বলেও জানান র্যাবেরঐ কর্মকর্তা











মন্তব্য