১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
তানোরের মুন্ডুমালা বাজার থেকে গ্রামগঞ্জে ধানের শীষের গণসংযোগ রাজশাহী-১ আসনে বিএনপি-জামায়াতের হেভিওয়েট লড়াই, এগিয়ে শরীফ উদ্দিন রাজশাহীর খড়খড়িতে মর্মান্তিক ঘটনা: মাকে হত্যার পর রাস্তায় ফেলে পালাতে গিয়ে ছেলেসহ আটক ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সাবেক চেয়ারম্যান মোমিনুল হক (মোমিন) ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে -জাফর সাদেক চাটখিলে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মত বিনিময় সাম্য ও মানবিক লোহাগাড়া গড়তে ধানের শীষে ভোট দিন বাগমারায় কলাবাগান থেকে জ/বাই করা লা/শ উদ্ধার ৩০০নং আসনে সাচিং প্রু জেরীর পক্ষে ১নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বালাঘাটায় ধানের শীষের প্রচারণা চট্টগ্রাম বন্দরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> সিলেট
  • জৈন্তাপুর মোকামবাড়ী অগ্রগামী যুব সংঘের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • জৈন্তাপুর মোকামবাড়ী অগ্রগামী যুব সংঘের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> জৈন্তাপুর মোকামবাড়ী অগ্রগামী যুব সংঘের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৬শে মার্চ) উপজেলার আলুবাগানস্হ জৈন্তা হিল রিসোর্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্বে দেশ ও মানুষের কল্যান কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।সেই সাথে গত ৫ই মার্চ তামাবিল মহাসড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত উক্তো যুব সংঘের সদস্য ফয়সাল রেজা,সৈয়দ পাবেল ও সৈয়দ শিহাবের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।বিগত ৮ বছর যাবত মোকামবাড়ী এলাকার কিছু উদ্যামি তরুণ মিলে আর্ত মানবতার সেবায় এই সংগঠনটি গঠন করে।ইফতার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় অগ্রগামী যুব সংঘের সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন উক্তো সংঘের উপদেষ্টা হাজী জালাল উদ্দীন সিআইপি।এ সময় ইফতার ও দোয়া মাহফিলে আরো অংশ নেন সাবেক ইউপি সদস্য আবুল হাসিম সুন্দই,মকবুল আলি মোল্লা,মোহাম্মদ আলাউদ্দিন,মাষ্টার আজমল আলি,টিএসসিও র প্রজেক্ট ম্যানেজার আব্দুস সাত্তার, এনএসআই’র তামাবিল স্থলবন্দরের কর্মকর্তা ইমরান আহমেদ, ব্যাবসায়ী রমজান আলি,শ্রীপুর পিকনিক স্পটের ব্যাবস্হাপক সবুর উদ দৌলা,ব্যাবসায়ী আবদুল জলিল।এ সময় সংঘঠনের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন মোকামবাড়ী অগ্রগামী যুব সংঘের সভাপতি মো আলিম উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মো হেলাল আহমেদ,সহ সভাপতি ফারুখ আহমেদ,সাধারণ সম্পাদক সৈয়দ রাজু আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শামীম আহমদ,সাংগঠনিক সম্পাদক মানিক আহমেদ,প্রচার সম্পাদক মোহাম্মদ আব্বাস,কোষাধক্ষ্য নিত্য লাল,ক্রীড়া সম্পাদক নাসির উদ্দিন,উপ ক্রীড়া সম্পাদক জুয়েল আহমেদ,সদস্য রুবেল আহমদ,আবদুল হান্নান,নজরুল ইসলাম,আবদুল হান্নান (২),আবদুল সহ সংঘটনের সদস্য ও স্হানীয় এলাকাবাসী ইফতার ও দোয়ায় অংশ নেয়।উল্লেখ্য মোকামবাড়ী অগ্রগামী যুব সংঘ এলাকার আর্ত মানবতার সেবায়,বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ,ধর্মীয় উৎসব ঈদ পূজায় মানুষকে খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান,শীতবস্ত্র বিতরণ, হতদরিদ্র মানুষের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান,গরীব মেধাবী শিক্ষার্থীদের অর্থ সহায়তা,দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদানের মত মহতী কাজ করে আসছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page