৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান আল্টিমেটামের ভেতরেই ট্রাম্পের যুদ্ধ বিরতি: কোন পথে মধ্যপ্রাচ্য যুদ্ধ ইরানের ড্রোন হামলা ও সৌদি আরবের জ্বালানি নিরাপত্তা সংকটে অর্থনীতি দীর্ঘস্থায়ী যুদ্ধ ও বাংলাদেশের ভবিষ্যৎ সংকট
     
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> জামালপুর
  • চার ইটভাটাকে ২৪লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর জামালপুর-
  • চার ইটভাটাকে ২৪লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর জামালপুর-

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    ডা. আজাদ খান বিভাগীয় প্রধান ময়মনসিংহ >>> জামালপুরে পরিবেশের ছাড়পত্র না থাকার কারণে পরিবেশ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয় এর উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নেতৃত্বে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে জামালপুর জেলার সদরের পৌর শহরের ডাকপাড়ায় ও জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় অবস্থিত চারটি ইটভাটায় অভিযান চালানো হয়।অভিযানে স্টার, স্টার ওয়ান, কিংস এবং রুপালী ব্রিক্স ইটভাটাগুলিকে পরিবেশের ক্ষতি সাধন করার কারণে মোবাইল কোর্টের মাধ্যমে ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।উক্ত মোবাইল কোর্টে সহযোগীতা প্রদান করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ডিফেন্স জামালপুর।মোবাইল কোর্টের মাধ্যমে ০৪ (চারটি) ইটভাটাকে ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা করে মোট ২৪,০০,০০০/- ( চব্বিশ লক্ষ) টাকা জরিমানা ধার্য্য এবং আদায় করা হয়।এ সময় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে পানি দিয়ে আগুন নিভিয়ে এবং ভেকু দিয়ে ভাটাগুলো ধ্বংস করা হয়।এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি।

    মন্তব্য

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    You cannot copy content of this page