১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
“একবার সুযোগ দিন, উন্নয়ন করে দেখাবো” — নেছারাবাদে সোহেল মনজুর সুমন তানোরের মুন্ডুমালা বাজার থেকে গ্রামগঞ্জে ধানের শীষের গণসংযোগ রাজশাহী-১ আসনে বিএনপি-জামায়াতের হেভিওয়েট লড়াই, এগিয়ে শরীফ উদ্দিন রাজশাহীর খড়খড়িতে মর্মান্তিক ঘটনা: মাকে হত্যার পর রাস্তায় ফেলে পালাতে গিয়ে ছেলেসহ আটক ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সাবেক চেয়ারম্যান মোমিনুল হক (মোমিন) ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে -জাফর সাদেক চাটখিলে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মত বিনিময় সাম্য ও মানবিক লোহাগাড়া গড়তে ধানের শীষে ভোট দিন বাগমারায় কলাবাগান থেকে জ/বাই করা লা/শ উদ্ধার ৩০০নং আসনে সাচিং প্রু জেরীর পক্ষে ১নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বালাঘাটায় ধানের শীষের প্রচারণা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> রংপুর
  • গঙ্গাচড়ায় ‘জনগণের কথা, শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • গঙ্গাচড়ায় ‘জনগণের কথা, শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নুর ইসলাম নোবেল,রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান>>> রংপুর জেলা তথ্য অফিসের উদ্যগে গঙ্গাচড়ায় (শুক্রবার ২৯ মার্চ সকালে) জনগণের কথা শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।লক্ষীটারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কলে বক্তব্য প্রদান করেন গনযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামুল কবির।গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর।অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কারমাইকেল কলেজের ভূতপুর্ব অধ্যাপক শাহ আলম।অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা,সমাজ সেবক,কৃষক,গৃহীনি, উদ্দোক্তা,সাংবাদিক, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ তাদের বিভিন্ন অভিযোগ, পরামর্শ ও প্রশ্ন উত্থাপন করেন।তারা স্বাস্থ্য সেবা, শিক্ষা ব্যবস্থা,অনলাইন জন্ম নিবন্ধন সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ ও মতামত তুলে ধরেন।রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর জনগণের উত্থাপিত অভিযোগ নিরশনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাশ দেন।এছারা অনুষ্ঠানে সার্বজনীন পেনশনের বিভিন্ন স্কিম বিষয়ে জনগণের উত্থাপিত প্রশ্নের উত্তর দেওয়া হয়।জনগনের কথা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রত্যেক নাগরিকে অবশ্যই স্মার্ট হতে হবে।আত্ব কর্মসংস্থানের জন্য নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে দক্ষতার উন্নায়ন করতে হবে।তিনি শ্রম ও মেধার সমন্বয় ঘটিয়ে দেশের উন্নয়নে সকলকে কাজ করার আহবান জানান।মুখ্য আলোচকের বক্তৃতায় অধ্যাপক শাহ আলম সরকারের সার্বজনীন পেনশন স্কিমে জনগণের অংশ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সামাজিক নিরাপত্তা নিশ্চিন্ত করনের লক্ষ্যে তিনি সমাজের বিভিন্ন শ্রেনীর পেশার মানুষকে যুক্ত হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রংপুর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার আতিকুর রহমান শাহ।দিনাজপুর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন গঙ্গাচড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম।রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মামুনুর রশীদ ও লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী প্রমুখ।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page