১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> কুড়িগ্রাম >> দেশজুড়ে >> রংপুর >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • কুড়িগ্রামে জাতীয় দৈনিক আমাদের বাংলা পত্রিকা প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • কুড়িগ্রামে জাতীয় দৈনিক আমাদের বাংলা পত্রিকা প্রতিষ্ঠা বার্ষিকী পালন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    কুড়িগ্রাম প্রতিনিধিঃ

    কুড়িগ্রামে জাতীয় দৈনিক আমাদের বাংলা পত্রিকার ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান পালন করা হয়েছে।মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারী সকালে পৌর শহরের শাপলা চত্বর এলাকার ইউএ প্লাজায় এই প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমানের উদ্যোগে অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন পৌর মেয়র কাজিউল ইসলাম, বীর প্রতিক আব্দুল হাই সরকার, সাবেক পৌর মেয়র মোঃ আব্দুল জলিল,ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান আল হাজ্ব আমিনুল হক খন্দকার বাচ্চু,টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ ইউনুস আলী, সময় টেলিভিশনের প্রতিনিধি বাদশাহ সৈকত, ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি মোঃ ওয়াহিদুজ্জামান তুহিন,প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাহানুর রহমান খোকন, চ্যানেল আই জেলা প্রতিনিধি শ্যামল ভৌমিক,ঢাকা প্রতিনিধি জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, দৈনিক দাবানল পত্রিকার প্রতিনিধি আবুল হোসেন বাবুল,বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি জিএম ক্যাপটেন,দৈনিক বগুড়ার প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, সাপ্তাহিক ধরলার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আমানুর রহমান খোকন,মুক্ত বার্তা পত্রিকার প্রতিনিধি আল মাসুদ, জাগো নিউজ প্রতিনিধি ফজলুল করিম ফারাজী,সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি সুজন মোহন্ত, সাংস্কৃতিক সংগঠক একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোসসহ প্রমুখ।বক্তব্যে পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম বলেন, দৈনিক আমাদের বাংলা পত্রিকা ৮ম বর্ষে পর্দাপনে সবাইকে স্বাগত জানাই।কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমানের হাত ধরে কুড়িগ্রামের উন্নয়ন ও অগ্রগতির সংবাদ উঠে আসুক এ কামনা সব সময়।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page