১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> কুড়িগ্রাম >> দেশজুড়ে >> রংপুর >> সোস্যাল মিডিয়া
  • কুড়িগ্রামে গুডনেইবারস বাংলাদেশ উদ্যোগে শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় খাতা-কলম ও খাদ্য সামগ্রী বিতরণ
  • কুড়িগ্রামে গুডনেইবারস বাংলাদেশ উদ্যোগে শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় খাতা-কলম ও খাদ্য সামগ্রী বিতরণ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রামে গুডনেইবারস বাংলাদেশ এর উদ্যোগে যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় খাতা -কলম ও খাদ্য সামগ্রী বিতরণ ২০২৪ অনুষ্ঠিত হয়।যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১৪ শত ৯৪ শিক্ষার্থীদের মাঝে ৪ টি খাতা ও কলম এবং ৮০ জন পুষ্টিহীনতায় ভোগে এরকম শিক্ষার্থীদের মাঝে ২কেজি মসুর ডাল,২কেজি আটা,১কেজি চিনি, ৫টি করে জিংক ও সিভিট ট্যাবলেট বিতরন করা হয়। গুডনেইবারস বাংলাদেশ কুড়িগ্রাম সিডিপি ম্যানেজার রোমিও রতন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো:মুসফিকুল আলম হালিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এন এম শরিফুল ইসলাম খন্দকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল গফুর, গুডনেইবারস্ বাংলাদেশ কুড়িগ্রামের অফিসার সিডিপি প্রোগ্রাম বাবু মন্ডল।যাত্রাপুর ইউনিয়নের চরাঞ্চলসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই খাতা- কলম ও খাদ্য সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি। এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জানান গুডনেইবারস বাংলাদেশ চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী কে এগিয়ে নেওয়ার জন্য গুড নেইবারস বাংলাদেশের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন। এসময় অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন গুডনেইবারস বাংলাদেশ এর হেল্থ অফিসার মনিরা আক্তার।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page