২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
“একবার সুযোগ দিন, উন্নয়ন করে দেখাবো” — নেছারাবাদে সোহেল মনজুর সুমন তানোরের মুন্ডুমালা বাজার থেকে গ্রামগঞ্জে ধানের শীষের গণসংযোগ রাজশাহী-১ আসনে বিএনপি-জামায়াতের হেভিওয়েট লড়াই, এগিয়ে শরীফ উদ্দিন রাজশাহীর খড়খড়িতে মর্মান্তিক ঘটনা: মাকে হত্যার পর রাস্তায় ফেলে পালাতে গিয়ে ছেলেসহ আটক ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সাবেক চেয়ারম্যান মোমিনুল হক (মোমিন) ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে -জাফর সাদেক চাটখিলে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মত বিনিময় সাম্য ও মানবিক লোহাগাড়া গড়তে ধানের শীষে ভোট দিন বাগমারায় কলাবাগান থেকে জ/বাই করা লা/শ উদ্ধার ৩০০নং আসনে সাচিং প্রু জেরীর পক্ষে ১নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বালাঘাটায় ধানের শীষের প্রচারণা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> কুড়িগ্রাম
  • কুড়িগ্রামের রাজীবপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালন
  • কুড়িগ্রামের রাজীবপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    রাজীবপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি>>> কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পহেলা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দকে বরণ করা হয়েছে।সকাল ১১ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় বৈশাখীকে বরণ ও র‌্যালি পূর্বে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদর নেতৃত্বে পহেলা বৈশাখের বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়।রাজীবপুর উপজেলার শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা শিশুপার্কে গিয়ে শেষ হয়।এ সময় নাচের তালে ও বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে বর্ষবরণ উৎযাপন করা হয়।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো,চর রাজীবপুর উপজেলার নির্বাহী অফিসার তানভীর আহমেদ,রাজীবপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান পিপিএম,মহিলা ভাইস চেয়ারম্যান,রাজীবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর ফারুকী,রাজীবপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আজিম উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা বেলাল সরকার সহ আরও অনেকে।উপজেলা প্রশাসনের আয়োজনে এ শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর সহ বিভিন্ন রাজনৈতিক দল,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন।একই সাথে বিভিন্ন উন্নয়ন সংস্থা ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ছোট বড় সকলের বিভিন্ন বাঙালি সাজের মাধ্যমে শোভাযাত্রাটি ছিল চোখে পড়ার মত।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page