২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
“একবার সুযোগ দিন, উন্নয়ন করে দেখাবো” — নেছারাবাদে সোহেল মনজুর সুমন তানোরের মুন্ডুমালা বাজার থেকে গ্রামগঞ্জে ধানের শীষের গণসংযোগ রাজশাহী-১ আসনে বিএনপি-জামায়াতের হেভিওয়েট লড়াই, এগিয়ে শরীফ উদ্দিন রাজশাহীর খড়খড়িতে মর্মান্তিক ঘটনা: মাকে হত্যার পর রাস্তায় ফেলে পালাতে গিয়ে ছেলেসহ আটক ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সাবেক চেয়ারম্যান মোমিনুল হক (মোমিন) ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে -জাফর সাদেক চাটখিলে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মত বিনিময় সাম্য ও মানবিক লোহাগাড়া গড়তে ধানের শীষে ভোট দিন বাগমারায় কলাবাগান থেকে জ/বাই করা লা/শ উদ্ধার ৩০০নং আসনে সাচিং প্রু জেরীর পক্ষে ১নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বালাঘাটায় ধানের শীষের প্রচারণা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> কিশোরগঞ্জ
  • কিশোরগঞ্জে শিশু নেতৃত্বে লিঙ্গ ভিত্তিক সহিংসতা রোধে সচেতনতা মূলক নাটিকা
  • কিশোরগঞ্জে শিশু নেতৃত্বে লিঙ্গ ভিত্তিক সহিংসতা রোধে সচেতনতা মূলক নাটিকা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> বাল্যবিবাহ,যৌন হয়রানি এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা।এসব সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন সবার সচেতনতা।এ লক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে শিশু নেতৃত্বে লিঙ্গ ভিত্তিক সহিংসতা রোধে জনসচেতনতা মূলক নাটিকা মঞ্চস্থ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকালে নিতাই শিশু ও যুব ফোরামের আয়োজনে ও কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশনের সহযোগীতায়,পানিয়াল পুকুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গনে এ নাটিকা মঞ্চস্থ করা হয়।এ নাটিকায় শিশু ও যুব ফোরামের সদস্যরা অংশ নেয়।নিতাই চেয়ারম্যান পাড়ার গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শহিদার রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,পানিয়াল পুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক,এপি’র প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রশ,পানিয়াল পুকুর পূর্ব ফরুয়া পাড়ার গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আজিজুল ইসলাম,গ্রাম উন্নয়ন কমিটির জয়িতা আছমা খাতুন ও শিশুর অবিভাবকসহ ২শতাধিক ব্যাক্তিবর্গ প্রমুখ।এসময় বক্তাগণ বলেন,বাল্যবিবাহ,নারী ও শিশুর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।এসব ব্যাধি প্রতিরোধে যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে এবং শিশুদের পারবারিক ও সামাজিক মূল্যবোধ বিষয়ে শিক্ষা দিতে হবে।অপরাপর এ নাটিকায় সহিংসতা রোধে শিশু নেতৃত্বে বলিষ্ট ভূমিকা ও শিশুর প্রতি সহিংসতার কুফল তুলে ধরা হয়।এ থেকে সঠিক শিক্ষা গ্রহণ করে অবিভাবকগন শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page