১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • কলমাকান্দায় ৩৪ লাখ টাকার সুপারি জব্দ করেছে বিজিবি
  • কলমাকান্দায় ৩৪ লাখ টাকার সুপারি জব্দ করেছে বিজিবি

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি>>> নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেংগুড়া ইউনিয়নের পশ্চিম লেংগুড়া নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ৭ হাজার ৬৮০ কেজি দেশীয় সুপারি জব্দ করেছে নেত্রকোণা ৩১ বিজিবি অধীনস্থ লেংগুড়া বিওপি।আজ ২১ ডিসেম্বর শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩১ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান পিবিজিএম এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান,গত শুক্রবার বিকাল ৪ ঘটিকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসব সুপারি জব্দ করে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নেত্রকোণা ৩১ বিজিবির অধীনস্থ লেংগুড়া বিওপির ৮ সদস্যের একটি বিশেষ টহল দল নিজস্ব গোয়েন্দা সংবাদে ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে এসব সুপারি জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ৩৪ লক্ষ ৫৬ হাজার টাকা এগুলো নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page