আজিজুল ইসলাম,নেছারাবাদ (পিরোজপুর) >>> পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন বলেছেন, “আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন।”তিনি বলেন, খুব শীঘ্রই আমরা আমাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করব এবং কোন কোন ইউনিয়নের কী কী সমস্যা রয়েছে, তা উল্লেখ করে মতামত গ্রহণের আগেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হবে। আমরা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করব। অবহেলিত স্বরূপকাঠীর উন্নয়নের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চারদিকে এখন ধানের শীষের জোয়ার।শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পর নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপির আয়োজনে মাহামুদকাঠী ইছামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, ভোটের দিন খুব সকাল সকাল সবাইকে ভোট দিতে যেতে হবে। ভোট দেওয়ার পর বিএনপির কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। আমাদের একবার সুযোগ দিলে দেখবেন আমরা কতটা আন্তরিকভাবে কাজ করি। তারেক রহমান যে পরিকল্পনা নিয়ে এসেছেন, সেই পরিকল্পনা বাস্তবায়ন হবে যদি পিরোজপুর-২ আসনে ধানের শীষ বিজয়ী হয়।সনাতনী ধর্মাবলম্বী ভাইদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। কোনো রকম সমস্যা হবে না। নির্বাচন-পরবর্তী বিএনপি সরকার গঠন করলে আপনাদের কোনো সমস্যা হবে না। আমি আপনাদের এলাকার সন্তান, একজন মুক্তিযোদ্ধার সন্তান। তাই আপনাদের এই সন্তানকে একবার সুযোগ দিন। আপনাদের এই সন্তান কখনো আপনাদের নিরাশ করবে না।তিনি বলেন, অতীতে আমাদের পরিবার আপনাদের পাশে ছিল। আমরা কোনো অন্যায় আচরণ করিনি, কারও কোনো ক্ষতি করিনি। আমরা সব সময় জনসেবায় যুক্ত ছিলাম। আমাদের কর্ম ও লক্ষ্য শুধু জনগণের সেবা—আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই।আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপির ওলামাদলের সভাপতি মোঃ মোবারক মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আল-বেরুনী সৈকত, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মোঃ রুহুল আমিন, স্বরূপকাঠি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজ সিকদার ও যুবনেতা বদরুল আহসান প্রমুখ।











মন্তব্য