১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

স্বাধীন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন বঙ্গবন্ধু -বিভাগীয় কমিশনার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক>>>>

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় শোষিত, বঞ্চিত, নির্যাতিত ও নিপিড়ীত মানুষের হয়ে নেতৃত্ব দিয়েছেন। তিনি শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, দেশের গন্ডি পেড়িয়ে বিশ^ দরবারে পৌঁছে গেছেন। তাই ১৯৭৩ সালে ২৩ মে বিশে^র শান্তি পরিষদে ১৪০ টি দেশের প্রতিনিধিদের ঐক্যমতের ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি শান্তি পদক দেওয়া হয়। স্বাধীন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদা ও উৎসবের আমেজে উদযাপন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত স্মারক ডাক টিকেট উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো: আমিনুর রহমান এনডিসি এসব কথা বলেন।জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর সভাপতিত্বে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো: আনোয়ার হোসেন, পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল বক্তব্য রাখেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও নগরীর বিভিন্ন স্কুল কলেজ থেকে আসা অসংখ্য ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, যারা ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যা করেছিল তাদের দোসররা আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার হুমকি দিয়েছে। এসময় তিনি মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ঘাতকদের হুশিয়ারী দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে রক্ষা করার জন্য প্রয়োজনে আবারো রক্ত দেব।আলোচনা সভার পর ৫০ বছর পূর্তি অনুষ্ঠানটি স্মরনীয় করে রাখতে সকল অতিথিবৃন্দ ও শিশুদের সাথে নিয়ে কেক কাটেন বিভাগীয় কমিশনার। এসময় সকল অতিথিবৃন্দ দিবসটি উদযাপন উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট উন্মোচন করেন।এছাড়াও দিবসটি উপলক্ষে কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page