১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
রামুতে রাইফেলের গুলি সহ গ্রেফতার ১ নোয়াখালী ৫ আসনের বি এন পির প্রার্থী মোঃ ফখরুল ইসলামের পক্ষে মালদ্বীপে আলোচনা সভা অনুষ্ঠিত । চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসে চরম সংকট ঋণ খেলাপের দায়ে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল সাতকানিয়ায় বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ শ্রীনাথপুর মোহাম্মাদীয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলন আজ ময়মনসিংহে পিআইবির নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বান্দরবানে ক্রীড়া সংগঠকদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী মতবিনিময় বান্দরবানে গণভোটের পক্ষে প্রচারণা সভায় ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান উপদেষ্টা আদিলুর রহমান খানের
আন্তর্জাতিক:
ইরানের তেহরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়ালো বিক্ষোভকারীরা প্রবাসীদের কাছে কনস্যুলার সেবা পৌঁছে দিতে আড্ডু সিটিতে সফরে হাইকমিশনার টিম সিলেটে অবতরণ করে তারেক রহমানের ফেসবুক পোস্ট ড.কাজী আবুল বাসার কে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা। আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা-আরএসও, এপারে আতঙ্ক বিএনপি নেত্রী হেলেন জেরিন খানের বিএনপির মনোনয়নের দাবীতে মতবিনিময় সভা শোক_সংবাদঃ আর্থিক ঘাটতি বাড়ছে অনিশ্চয়তার ঘূর্ণিপাকে বন্দি দেশের অর্থনীতি বিশ্ব ব্যর্থতা দিবস আজ আফগানিস্তানের ১৯ ঘাঁটি দখল ও ৫০ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা জানালো এইচটিআই
  • স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা জানালো এইচটিআই

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    ডেস্ক রিপোর্ট >>> ২৬ মার্চ ২০২৫ তারিখ বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এইচটিআই (হ্যান্ডস টুগেদার ইনিশিয়েটিভস)। সকাল ৬:৩০টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন স্বাধীনতা স্তম্ভে এ শ্রদ্ধা জানানো হয়।শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে ফুল সংগ্রহ করে এইচটিআই এর সদস্যরা আগের দিন সন্ধ্যা হতে নিজেরাই পুষ্পস্তবক তৈরির কাজ করেন যা সকলের দৃৃষ্টি কাড়ে। এরপর নির্ধারিত সময়ে তারা ডিসি অফিস সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।এসময় সংগঠনের সভাপতি নাহিদ, উপদেষ্টা মু. রেজা হাসান, সহকারী প্রকৌশলী জনাব আলিফ, রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হোসেন, উজ্জল আলী, সংগঠনের সদস্য, সাইফ, মাহিম, ফারিয়া, মৃদুলাসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব ও সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাতুল করিম মিজানও তাদের সাথে যোগ দেন।উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছিলো মুক্তিযুদ্ধের। সেজন্য দিনটিকে বাঙালিরা প্রতিবছর শ্রদ্ধার সাথে স্মরণ করে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page