১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ শ্রীনাথপুর মোহাম্মাদীয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলন আজ ময়মনসিংহে পিআইবির নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বান্দরবানে ক্রীড়া সংগঠকদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী মতবিনিময় বান্দরবানে গণভোটের পক্ষে প্রচারণা সভায় ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান উপদেষ্টা আদিলুর রহমান খানের চট্টগ্রামে চেয়ারম্যান বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার, দুই ভাই গ্রেফতার চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা মালদ্বীপে মদিনার জামাতে উদ্যোগে পবিত্র মেরাজুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয় ফ্যাসিবাদের চূড়ান্ত বিদায় নিশ্চিত হবে- শাহাজাহান চৌধুরী বান্দরবান পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমে অসন্তোষ প্রকাশ উপদেষ্টার
আন্তর্জাতিক:
ইরানের তেহরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়ালো বিক্ষোভকারীরা প্রবাসীদের কাছে কনস্যুলার সেবা পৌঁছে দিতে আড্ডু সিটিতে সফরে হাইকমিশনার টিম সিলেটে অবতরণ করে তারেক রহমানের ফেসবুক পোস্ট ড.কাজী আবুল বাসার কে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা। আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা-আরএসও, এপারে আতঙ্ক বিএনপি নেত্রী হেলেন জেরিন খানের বিএনপির মনোনয়নের দাবীতে মতবিনিময় সভা শোক_সংবাদঃ আর্থিক ঘাটতি বাড়ছে অনিশ্চয়তার ঘূর্ণিপাকে বন্দি দেশের অর্থনীতি বিশ্ব ব্যর্থতা দিবস আজ আফগানিস্তানের ১৯ ঘাঁটি দখল ও ৫০ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> জাতীয় >> দেশজুড়ে >> সিলেট >> সুনামগঞ্জ >> সোস্যাল মিডিয়া
  • সুনামগঞ্জে ৫২তম সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সুনামগঞ্জে ৫২তম সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সুনামগঞ্জ প্রতিনিধি

    সমবায়ে গড়ব দেশ,স্মার্ট হবে বাংলাদেশ,বঙ্গবুন্ধ দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে ৫২তম সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টায় সুনামগগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমবায অফিসের যৌথ আয়োজনে শহরের নতুন হাছনরাজা মিলনায়নের সামনে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর নেতৃত্বে থেকে বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাছনরাজা মিলনায়নে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সুনামগঞ্জ জেলা সমবায় অফিসার মো.বশির আহমদের সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা মোছাঃ তামান্না আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার রাজন চন্দ্র দাস,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মো. জসিম উদ্দিন দিলীপ,দপ্তর সম্পাদক এ্যাডভোকেট বিমান কান্তি রায়,এ্যাডভোকেট মাহমুদুল হক,মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,জেলা মৎস্য অফিসার মো. সামছুল করিম,সদর উপজেলা সমবায় অফিসার বিজিত রজ্ঞন কর,এনজিও প্রতিনিধি মো. মিজানুল হক,সদর উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ও অডিট অফিসার জিতেন্দ্র সূত্রধর প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে সমবায় সমিতি গঠনের উদ্যোগ গ্রহন করেন। এই সমবায় সমিতির মাধ্যমে দেশের একেবারেই তৃণমূলের মানুষজন সমবায় সমিতি গঠন করে বিশেষ করে নারী সমাজ তারা দারিদ্র বিমোনচনের মাধ্যমে আজ অধিকাংশ মানুষজন পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তৃণমূলের মানুষদেও ভাগ্যে পরিবর্তনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহন করায় প্রতিটি পরিবারের মানুষজন শিক্ষা,স্বাস্থ্য,বাসস্থান ও চিকিৎসা সেবাসহ সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহন করছেন বলে তিনি জানান। তিনি বলেন এই সমবায় সমিতি থেকে একেবারেই স্বপ্লসুদে ঋণ গ্রহন করে নিজের বাড়ির আঙ্গিনায় সবজি চাষ,পুকুরে মাছ চাষসহ নানান কর্মকান্ডে অংশগ্রহন করলে স্বাবলম্বী হওয়া সম্ভব। তবে সুনামগঞ্জে গুটি কয়েকজন ধনী ব্যাক্তিরা দাদন ব্যবসার জাথে জড়িত। তারা এই জেলার সহজ সরল মানুষদের নিকট চড়াসুদে দাদন ব্যবসার টাকা দিয়ে ইতিমধ্যে অনেক পরিবারের সহায় সম্পত্তি দখল করে তাদের পথে বসিয়ে ঘরছাড়া করেছেন। তিনি ঐ সমস্ত দাদন ব্যবসায়ীদের বয়কট করতে সবার প্রতি আহবান জানান। পরিশেষে জেলা পর্যায়ে সমবায় সমিতির কার্যক্রমে বিশেষ অবদানের জন্য তিনটি সমিতিসহ আরো কয়েকজনকে সম্মাননা ক্রেষ্ট ও সদনপত্র তুলে দেন অতিথিবৃন্দরা

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page