৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুড়িগ্রামের রাজীবপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন চট্টগ্রাম বন্দরে প্রতিদিন কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়: শ্রম উপদেষ্টা  চট্টগ্রাম-১৫ আসনে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ আজ মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী শাল্লার লাগোয়া কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি চট্টগ্রামের সাবেক কাউন্সিলর দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জের এমপি প্রার্থী হীরার নির্বাচনী মতবিনিময়   সবাই শান্ত থাকুন, নেত্রীর জন্য দোয়া করুন, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি নেতা মুজিবুর নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> সিলেট
  • সিলেট ৪৮ বিজিবি’র অভিযানে ৪৮ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
  • সিলেট ৪৮ বিজিবি’র অভিযানে ৪৮ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সাইফুল ইসলাম বাবু সিলেট থেকে>>> বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,সোমবার ০৭ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ঘন্টায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ভারতীয় চিনি-৪০৭০ কেজি,লেহেঙ্গা-১৩ পিস, শাড়ী-০৭ পিস, বিভিন্ন প্রকার চকলেট-৬৬৫৪ পিস,অলিভ ওয়েল-৮৮ বোতল, বাটার-১৬৪ পট, গরু-০৮ টি,Yamaha R15 V4 মোটরসাইকেল-০১ টি, বাংলাদেশী রসুন-৪,২৬০ কেজি,শিং মাছ-১৩৫ কেজিসহ অন্যান্য চোরাচলানী মালামাল আটক করে।যার আনুমানিক বাজার মূল্য-৪৮,৬০,১৮০.০০ (আটচল্লিশ লক্ষ য়াট হাজার একশত আশি) টাকা।এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি সত্যতা নিশ্চিত করে বলেন,সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল আটক করা হয়।আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page