১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এনসিপির ‘চমক’ ম্লান, চট্টগ্রামে এনসিপি’র যোগদান অনুষ্ঠানে ়আসেননি মনজুর দ্বিতীয় দিন শেষে চাপে বাংলাদেশ মিরপুর টেস্ উখিয়া সীমান্তে র‍্যাবের বড় অভিযান: বাঁশঝাড় থেকে ২.৫ লাখ পিস ইয়াবা উদ্ধার সোনাদিয়ায় প্রশাসনের উচ্ছেদ অভিযান: ২০টি রিসোর্ট গুঁড়িয়ে জমি পুনরুদ্ধার। “মা দিবস” পাহাড় থেকে আনা ১৫০ রাউন্ড গুলিসহ চট্টগ্রামে গ্রেপ্তার ২ গাজীপুরে পাঁচ খুন: স্ত্রী-সন্তানদের হত্যা করে স্বজনকে ফোন ফুরকানের চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩ ছাতকে এক রাতেই শেষ হুশিয়ার আলীর স্বপ্ন—বিষে প্রাণ গেল ১৫০০ মোরগ, ক্ষতি ছাড়াল ৩.৫ লাক টাকার মত। সাতকানিয়ায় চট্টগ্রাম মহিলা ক্লাবের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

সাতকানিয়ার ইয়াবা সম্রাট ওরফে আইয়ুব ডাকাত ঢাকায় গ্রেফতার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ সাতকানিয়া >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের চান্দরপাড়া এলাকার মৃত সবদর মিঞার ছেলে,আইয়ুব আলী প্রকাশ ডাকাত আইয়ুব ইয়াবা সহ গ্রেফতার হয়েছে বলে জানা গেছে।বুধবার (২৯অক্টোবর) রাজধানী ঢাকায় র‌্যাব ১ এর অভিযানে বিভিন্ন মামলার আসামি ইয়াবা সহ,ডাকাত আইয়ুব কে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি আইয়ুব আলী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের চাঁদের পাড়া গ্রামের সবদর মিয়ার পুত্র।মাদক সম্রাট আইয়ুব আলাীর এলাকা সাতকানিয়া ধর্মপুরে গিয়ে জানা যায়,২০২৪ সালে ৫ আগস্ট পর আধিপত্য বিস্তার করে,লোকজন নিয়ে কোমল মতি শিশুরা লেখাপড়া করে,ধর্মপুর কিন্ডারগার্ডেন স্কুল নিজের দাবি করে, ভাংচুর করে গুঁড়িয়ে দিয়ে স্কুলের জায়গা সে দখল করে।এছাড়াও প্রবাসী বাবুর জায়গা ঘর বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ করেছেন প্রবাসী বাবু তিনি বলেন,ডাকাত আইয়ুব বিভিন্ন অপকর্মের সাথে জড়িত,তিনি বারবার ইয়াবাসহ গ্রেফতার হওয়ার পরও চারদিন না হতেই কোর্ট থেকে জামিন নিয়ে নিয়ে চলে আসে।মাদকসম্রাট আইয়ুব আলীর বিরুদ্ধে যে কেউ মুখ খুলতে রাজি নয়, তবে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকজনে বলেছেন সে দাপট দেখিয়ে তার এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। এলাকার মধ্যে তার বিশাল ৪০-৫০ জনের একটা গ্যাং আছে বলে জানিয়েছেন স্থানীয়রা।জানা গেছে আইয়ুবালীর বিরুদ্ধে মাদক এবং পর্নোগ্রাফি একাধিক মামলা থাকলেও সে আটক হওয়ার পর এক সপ্তার বেশি জেলে থাকতে হয় না তার।বেশ কয়েকবার গ্রেফতার হলেও জামিনে বের হয়ে,আবারো মাদক ব্যবসায় জড়াই পড়ে এই আইয়ুব আলী,স্থানীয় সচেতন মহল জানিয়েছেন,এসব মাদক কারবারিকে, যথাযথ আইনের আওতায় আনতে না পারলে,এলাকার যুব সমাজ মাদক থেকে রক্ষা পাবে না,এবং দেশের যুবসমাজকে রক্ষা করার জন্য,তাদের আইনের আওতা এনে যুব সমাজ রক্ষা করা জরুরি।মামলার এজাহার সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১ এর একটি টিম ঢাকা উত্তরা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২টি নিয়মিত মামলা রুজু করা হয়।এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে ।এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,আবু মাহমুদ কাওসার আসামীর কথা স্বীকার করে বলেন,তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে,আইনানুগ প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page