২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম ১৫ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচার শুরু আইন শৃংখলা পরিস্থিতি মুল্যায়নে চট্টগ্রামে সেনাপ্রধানের সন্তোষ চট্টগ্রামে জমি বিরোধের জেরে ফুটফুটে শিশু আব্দুল্লাহ হত্যা ঘিরে রহস্য সাতকানিয়া কবরস্থান ইস্যুতে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ ন্যায়-ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন চট্টগ্রামে জনসম্মুখে পিটিয়ে অটোরিকশাচালককে হত্যা রাজশাহীতে থানা থেকে লুট হওয়া শর্টগানের গুলি ও পুলিশের সরঞ্জাম উদ্ধার করেছে সিপিএসসি, র‍্যাব-৫ পিরোজপুর জেলা তরুণ দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা,আসামী ১৫০ জন, গ্রেপ্তার ৩ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> জাতীয় >> দেশজুড়ে
  • সাতকানিয়ায় ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতকানিয়ায় ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ্ আল মারুফ >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রথম দিন ১৭ ইউনিয়নের মধ্যে ৫ টি ইউনিয়নের ইউপি সদস্যদের নিয়ে উপজেলা প্রশাসন হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।স্থানীয় সরকার বিভাগের অধীনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩ য় পর্যায় প্রকল্পের আওতায় ও সাতকানিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায়,এ প্রশিক্ষণ দেওয়া হয়।

    প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, গ্রামীণ জনগোষ্ঠীর ন্যায়বিচারে সহজ প্রবেশাধিকার নিশ্চিতকরণ এবং স্থানীয় বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ইউনিয়ন পরিষদ পর্যায়ে গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করা, যাতে সাধারণ মানুষ মামলা-মোকদ্দমার ঝামেলা ছাড়াই দ্রুত ন্যায়বিচার পেতে পারে।

    এসময় গ্রাম আদালত বিষয়ক সাতকানিয়া উপজেলা সমন্বয়কারী অফিসার জানে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন,সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সামসুজ্জামান,সাতকানিয়া থানার তদন্ত অফিসার মোহাম্মদ সুদীপ্ত রেজা। এসময় সহকারী কমিশনার ভূমি সামসুজ্জামান বলেন,স্থানীয় সরকার বিভাগের অধীনে ইউপি সদস্যদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মূলত, আদালতে মামলা জট কমাতে গ্রাম আদালতকে সক্রিয় করতে সরকারের এই উদ্যোগ।ইউপি সদস্যরা সরকার তাদের কতটুকু ক্ষমতা দিয়েছে, সালিসি তাদের কী কাজ তা অনেকে জানেননা। ফলে সারাদেশে এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।আশা করি প্রশিক্ষণ শেষে ইউপি সদস্যরা নিজ নিজ এলাকায় তা বাস্তবায়নের চেষ্টা করবেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page