১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম-১০ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে স্বতঃস্ফূর্ত মহিলা মিছিল অন্য দলকে ভোট দিলে ঘর-বাড়ি পুড়িয়ে ছারখার করে দিব: হাসনাতের প্রতিদ্বন্দী বিএনপির নেতা মঞ্জু মুন্সি। সাতকানিয়ায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় যৌথবাহিনীর প্রতীকী মহড়া চট্টগ্রাম-৯ আসনে দাঁড়ি পাল্লার প্রার্থী ডা. একেএম ফজলুল হকের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাঁশখালীতে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল জনসভা কর্নেল অলি পটুয়াখালী শহীদ মিনারে আলতাফ হোসেন চৌধুরীর শেষ নির্বাচনী বার্তা ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার। নির্বাচনে ব্লেইম গেম বা নাটকের সুযোগ নেই -চট্টগ্রাম জেলা প্রশাসক।  আমি আপনাদের সন্তান নির্বাচনী প্রচারণা শাহজাহান চৌধুরী  চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> চট্টগ্রাম
  • সাতকানিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযানে গিয়ে হামলার শিকার এসিল্যান্ড
  • সাতকানিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযানে গিয়ে হামলার শিকার এসিল্যান্ড

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আমিলাইষে ইউনিয়নে সাঙ্গু নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযানে গেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা চালিয়েছে বালু ব্যবসায়ীরা।শুক্রবার (১৭ জানুয়ারি)উপজেলার আমিলাইষ ১নং ওয়ার্ডের সাঙ্গু নদীতে এই ঘটনাঘটে।গ্রেফতারকৃত মোঃ সবুজ (ভোলা জেলা চর ফ্যাশন এলাকার কবির মাঝির পুত্র)ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।অভিযানের সহযোগিতা করেন,আনসার,পুলিশ ও উপজেলা ভূমি অফিসের সদস্যরা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে,বহুদিন যাবত সাঙ্গু নদীর বিভিন্ন স্থানে ও ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি কুচক্রীমহল।স্থানীয় সূত্রে সংবাদ পেয়ে শুক্রবা সন্ধ্যার সময় নৌকায় সাঙ্গু নদীতে অভিযানে নামে প্রশাসন।প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে বাল্কহেড এবং ড্রেজার সরিয়ে নিতে থাকে বালু ব্যবসায়ীগণ।এসময় এক পর্যায়ে ম্যাজিস্ট্রেটের অভিযানে ক্ষিপ্ত হয়ে বালু ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করার চেষ্টা চালায়।এ ঘটনায় কোনো ড্রেজার মেশিন জব্দ করতে না পারলেও বালু উত্তোলনে জড়িত ১ জনকে গ্রেফতার করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন,সাঙ্গু নদীতে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে আমিলাইষে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।নৌকা নিয়ে ম্যাজিস্ট্রেট সেখানে গেলে বালু উত্তোলনে জড়িতরা সরকারি কাজে বাধা প্রদান,ইটপাটকেল নিক্ষেপ ও হামলার চেষ্টা করে।এ ঘটনায় একজনকে আটক করে সাজা দেওয়া হয়েছে।ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা ও দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page