২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
টাঙ্গাইল DASB ও জামালপুর সশস্ত্র বাহিনী বোর্ডের সচিবের সঙ্গে অবসরপ্রাপ্ত সশস্ত্র সদস্যদের মতবিনিময় সভা পর্যটন উন্নয়নে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড– বান্দরবান পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগ চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অপরাধের সাম্রাজ্য, র‌্যাব সদস্য হত্যায় উন্মোচিত ভয়ংকর তথ্য চট্টগ্রামের বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণ, আহত ৭ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দেওয়া হবে, র‍্যাব মহাপরিচালক শিবপুর মডেল থানা পুলিশকে পিকআপ গাড়ী উপহার দিলেন ওসমান মৃধা ও লোকমান মৃধা বার্ষিক গণশুনানি ও পোস্টাল ভোটদান পদ্ধতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক  রিয়াজুল ইসলাম কাওছার’র জন্মদিন আজ ইইউ পর্যবেক্ষক দলের কাছে উদ্বেগ জানাল চট্টগ্রাম মহানগর জামায়াত চট্টগ্রামে ১২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ১৬ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১১ জন
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • জাতীয় >> ঢাকা >> ঢাকা >> দেশজুড়ে
  • সংবিধানসহ সরকারি ৬ প্রতিষ্ঠান সংস্কার কার্যক্রমের প্রধান হচ্ছেন যারা
  • সংবিধানসহ সরকারি ৬ প্রতিষ্ঠান সংস্কার কার্যক্রমের প্রধান হচ্ছেন যারা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার বিভাগসহ ৬টি প্রতিষ্ঠান সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (১১ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেয়া ভাষণে একথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি ছয় কমিশনের প্রধানদের নামও ঘোষণা করেন।

    তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে সরফরাজ চৌধুরী, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আবদুল মুয়ীদ চৌধুরী ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিক দায়িত্ব পালন করবেন।

    তিনি আরও বলেন, এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছয় জনকে দায়িত্ব দেয়া হয়েছে। এরপর আরও বিভিন্ন বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়া অব্যাহত রাখার কথাও জানান তিনি।

    এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। কমিশনগুলোর আলোচনা ও পরামর্শসভায় উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র, শ্রমিক, জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলেও জানান প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page