১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার। নির্বাচনে ব্লেইম গেম বা নাটকের সুযোগ নেই -চট্টগ্রাম জেলা প্রশাসক।  আমি আপনাদের সন্তান নির্বাচনী প্রচারণা শাহজাহান চৌধুরী  চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত চট্টগ্রামে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন,৬ শতাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ ৪০০ গজের ভিতর সাধারণ ভোটারদের মোবাইল ব্যবহার নিয়ে কঠোর নির্দেশনা পটিয়ায় হৃদয় নামের এক তরুণের আত্মহত্যা। চট্টগ্রাম-১১ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে নারী মিছিলে মহিলাদের ঢল চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার কঠোর হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • সংগীত শিল্পী সাগর এর গান প্রকাশ
  • সংগীত শিল্পী সাগর এর গান প্রকাশ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিউজ ডেক্স >>> সংগীত শিল্পী সাইদুর রহমান সাগর এর “ধরলা পাড়ে বন্ধুর বাড়ি” শিরোনামে তার নিজের লেখা, সুর ও কণ্ঠে প্রকাশ করেছে একটি মৌলিক গান।যা ইতিমধ্যে ফেসবুকে ব্যাপক সারা ফেলেছে, একই সাথে তার নিজ ইউটিউব চ্যানেল “Saidur Rahaman Sagor” এ গানটি প্রকাশিত হয়েছে।সংগীত শিল্পী সাইদুর রহমান সাগর এর “ধরলা পাড়ে বন্ধুর বাড়ি” গানটি সম্পর্কে মন্তব্য করেছেন বাংলাদেশের লিটল ম্যাগাজিন পত্রিকা “বিন্দু” এর সম্পাদক কবি সাম্য রাইয়ান।কবি সাম্য রাইয়ান বলেছেন- গানটি ছিল সময়ের দাবি, যা সংগীত শিল্পী সাইদুর রহমান সাগর এর লেখা ও সুরে উঠে এসেছে।ধরলা হচ্ছে বৃহত্তর রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার বুক চিরে বেয়ে চলা একটি নদী। নদীটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে ব্রম্মপুত্র নদীতে গিয়ে মিলিত হয়েছে।ধরলা নদীকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের জীবন-জীবিকা জড়িয়ে আছে। ধরলা নদীর উপর নির্মিত ধরলা ব্রিজ হয়ে উঠেছে সেখানকার মানুষের বিনোদন আর আবেগের জায়গা। কবি সাম্য রাইয়ান আরো বলেছেন- ধরলা কুড়িগ্রামের সকল তরুণ-যুবকের প্রথম প্রেমিকা। গানটি কুড়িগ্রাম সহ বাংলাদেশ ও দেশের বাইরের সকল বাংলা ভাষা-ভাষী মানুষের কণ্ঠে বেঁচে থাকবে বলে শুভকামনা জানিয়েছেন।সংগীত শিল্পী সাইদুর রহমান সাগর পেশায় একজন প্রকৌশলী ও “বাংলাদেশ সংবাদ প্রতিদিন” এর গাজীপুর জেলার বিশেষ প্রতিনিধি।এই সংগীত শিল্পী স্কুল জীবন থেকে সংগীত চর্চা করে আসছেন। তার জন্ম কুড়িগ্রাম জেলার ধরলা নদীর তীরবর্তী মোঘলবাসায়। তিনি উদীচী শিল্পীগোষ্ঠী কুড়িগ্রাম জেলা সংসদের সাথে যুক্ত ছিলেন।সংগীত শিল্পী সাইদুর রহমান সাগর আরো জানিয়েছেন- তার লেখা বেশ কয়েকটি গানের সুর ও সংগীত নিয়ে কাজ চলছে, যা খুব শীঘ্রই আসবে তার নিজ ইউটিউব চ্যানেল “Saidur Rahaman Sagor” সহ দেশের সনামধন্য মিউজিক চ্যানেলে।তিনি প্রকৃতি, দেশ ও দেশের মানুষের অন্তরের কথা ও আবেগ গুলো তার লেখা গানের মাধ্যমে সারা পৃথিবীর বাংলা ভাষা-ভাষী মানুষের মাঝে ছড়িয়ে দিতে চান। তিনি বেঁচে থাকতে চান তার লেখা গান ও তার সুরের মাঝে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page