২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
দামকুড়া থানার চাঞ্চল্যকর পলাশ মেম্বার হত্যা মামলা: এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার চট্টগ্রামে অভাবী রোজাদারদের জন্য মাসব্যাপী ইফতারের রাজকীয় আয়োজন ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী পতেঙ্গার ভিআইপি সড়কে হচ্ছে চট্টগ্রামের প্রথম সাইকেল ট্র্যাক চট্টগ্রামে অভাবী রোজাদারদের জন্য মাসব্যাপী ইফতারের রাজকীয় আয়োজন স্বাধীনতার পর কক্সবাজার জেলার প্রথম পূর্ণ মন্ত্রী সালাহউদ্দিন আনোয়ারায় আবু জাফর চৌধুরী ট্রাস্টের ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ রাজশাহী-১ আসনের নবনির্বাচিত এমপি- মজিবুর রহমানকে স্বাগত জানাল তানোর উপজেলা প্রশাসন অর্থনীতির খুব খারাপ অবস্থায় এ দায়িত্ব বড় চ্যালেঞ্জ : আমীর খসরু আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল বসতঘর
আন্তর্জাতিক:
মুহূর্তেই দেশ ছাড়ার কারণ জানিয়েছেন প্রদান উপদেষ্টার বিশেষ সহকারি সাংবাদিক  রিয়াজুল ইসলাম কাওছার’র জন্মদিন আজ ইরানের তেহরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়ালো বিক্ষোভকারীরা প্রবাসীদের কাছে কনস্যুলার সেবা পৌঁছে দিতে আড্ডু সিটিতে সফরে হাইকমিশনার টিম সিলেটে অবতরণ করে তারেক রহমানের ফেসবুক পোস্ট ড.কাজী আবুল বাসার কে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা। আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা-আরএসও, এপারে আতঙ্ক বিএনপি নেত্রী হেলেন জেরিন খানের বিএনপির মনোনয়নের দাবীতে মতবিনিময় সভা শোক_সংবাদঃ আর্থিক ঘাটতি বাড়ছে অনিশ্চয়তার ঘূর্ণিপাকে বন্দি দেশের অর্থনীতি
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • শেখ হাসিনা পরিবারের সম্পত্তি দেখাশোনায় প্রশাসক নিয়োগের আদেশ
  • শেখ হাসিনা পরিবারের সম্পত্তি দেখাশোনায় প্রশাসক নিয়োগের আদেশ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিউজ ডেক্স >>> ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়,মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে টিউলিপ সিদ্দিকের স্থাবর সম্পত্তি দেখাশোনার জন্য প্রশাসক (রিসিভার) নিয়োগের অনুমতি দিয়েছেন আদালত।দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।আবেদনে জয় ও পুতুলের মালিকানাধীন ধানমন্ডির সুধা সদন, টিউলিপের মালিকানাধীন গুলশানের একটি ফ্ল্যাট, রেহানার মালিকানাধীন সেগুনবাগিচার একটি ফ্ল্যাট ও ববির মালিকানাধীন গুলশানের চারটি ফ্ল্যাট দেখাশোনায় প্রশাসক নিয়োগের অনুমতি চাওয়া হয়।তদন্ত দলের প্রধান দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম আদালতে আবেদন জমা দেন। তবে প্রশাসক নিয়োগের অনুমতি দিলেও, সম্পত্তিগুলো কে দেখাশোনা করবে, তা উল্লেখ করেননি আদালত।আবেদনে দুদক বলেছে, রেহানাসহ বাকিরা যেকোনো সময় সম্পত্তি স্থানান্তর করে ফেলতে পারেন। সুতরাং এসব সম্পদ বাজেয়াপ্ত করার পর রিসিভার নিয়োগের জন্য আদালতের আদেশ প্রয়োজন।এর আগে একই আদালত শেখ হাসিনা, রেহানা ও তাদের পরিবারের পাঁচ সদস্য এবং তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দেন।মঙ্গলবার (১১ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলামের আবেদনে বলা হয়েছে,অভিযোগ-সংশ্লিষ্টরা অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব ব্যাংক হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page