১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা চট্টগ্রামে মনোনয়নপত্র বিক্রিসহ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন তহসিলদার রিদোয়ানের বিরুদ্ধে অপ-প্রচার,বিভিন্ন মহলে নিন্দার ঝড় বিএনপি’র বিক্ষোভ মিছিল ওসমান হাদিকে হত্যার চেষ্টাকারীরাই নির্বাচন বানচাল করার নানা ষড়যন্ত্রে লিপ্ত -মঞ্জু মূন্সী হাদি’র উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মহাসড়ক দখলে এগিয়ে গাজীপুর। ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা নেতা-কর্মিদের ভালবাসায় সিক্ত সুনামগঞ্জের দিরাইয়ে ১৬৩ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন ও আলোচনা সভা হাদীর জন্য দোয়া ও জাতীয় পতাকা বিতরণের মাধ্যমে নোয়াখালীতে এনসিপির প্রচারণা শুরু মালদ্বীপ প্রবাসী নিহত কামালের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> দেশজুড়ে >> বিনোদন >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ৫টি ইভেন্টে চ্যাম্পিয়ন কোয়ান্টাম কসমো স্কুল
  • শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ৫টি ইভেন্টে চ্যাম্পিয়ন কোয়ান্টাম কসমো স্কুল

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি

    ৫২ তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় ৭টি ইভেন্টে অংশ নিয়ে ৫টিতে চ্যাম্পিয়ন হয় কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা। চ্যাম্পিয়ন হওয়া ইভেন্টগুলো হলো টেবিল টেনিস বালক (একক), টেবিল টেনিস বালক (দ্বৈত), টেবিল টেনিস বালিকা (একক), ভলিবল বালক ও বাস্কেটবল বালিকা দল। এবং বাকি ২টি ইভেন্ট টেবিল টেনিস বালিকা (দ্বৈত) ও ভলিবল বালিকা দল রানার্স আপ হয়।এবার ১১ জানুয়ারি উপজেলা পর্যায়ে শীতকালীন প্রতিযোগিতার এই আসর শুরু হয়। তারপর ধারাবাহিকভাবে জেলা, উপ-অঞ্চল, অঞ্চল ও শেষে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয় রাজশাহীতে। ১২ ফেব্রুয়ারি ৫২ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. অলীউল আলম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এর আগে ৭ ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।উল্লেখ্য, শীতকালীন আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ গত কয়েক বছর ধরে বরাবরই ভালো ফলাফল করে আসছে। ভলিবল ইভেন্টে এই স্কুলের বালক দল টানা ৬ বার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে। এছাড়াও টেবিল টেনিস বালক (দ্বৈত) খেলায় জাতীয় চ্যাম্পিয়ন হয় টানা ৮ বার। আর টেবিল টেনিস বালিকা (একক) ইভেন্টে এবং বাস্কেটবল বালিকা দল পর পর ৩ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে হ্যাট্রিক শিরোপা অর্জন করে।

    মন্তব্য

    আরও পড়ুন

    চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা
    তহসিলদার রিদোয়ানের বিরুদ্ধে অপ-প্রচার,বিভিন্ন মহলে নিন্দার ঝড়
    ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা নেতা-কর্মিদের ভালবাসায় সিক্ত
    রাঙ্গুনিয়ায় বিশ্ব মানবাধিকার দিবসের অনুষ্ঠানে এক মঞ্চে সংসদ সদস্য প্রার্থীরা : স্ব স্ব নির্বাচনী ইশতেহার উপস্থাপন
    চট্টগ্রাম-১৫ আসনে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ
    আজ মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী
    সবাই শান্ত থাকুন, নেত্রীর জন্য দোয়া করুন, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি নেতা মুজিবুর
    চট্টগ্রাম-১৫ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

    You cannot copy content of this page