১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম-১০ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে স্বতঃস্ফূর্ত মহিলা মিছিল অন্য দলকে ভোট দিলে ঘর-বাড়ি পুড়িয়ে ছারখার করে দিব: হাসনাতের প্রতিদ্বন্দী বিএনপির নেতা মঞ্জু মুন্সি। সাতকানিয়ায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় যৌথবাহিনীর প্রতীকী মহড়া চট্টগ্রাম-৯ আসনে দাঁড়ি পাল্লার প্রার্থী ডা. একেএম ফজলুল হকের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাঁশখালীতে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল জনসভা কর্নেল অলি পটুয়াখালী শহীদ মিনারে আলতাফ হোসেন চৌধুরীর শেষ নির্বাচনী বার্তা ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার। নির্বাচনে ব্লেইম গেম বা নাটকের সুযোগ নেই -চট্টগ্রাম জেলা প্রশাসক।  আমি আপনাদের সন্তান নির্বাচনী প্রচারণা শাহজাহান চৌধুরী  চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত
আন্তর্জাতিক:

লোহা পেটানো

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলমে ঃ মোঃ আতিয়ার রহমান
তারিখ ঃ ২৮-৬-২৩

কর্ম করে বাঁচতে চায়
কর্ম হতে আয়
পরিজন নিয়ে সুখ শান্তিতে
বাঁচতে সবে চায়।

কামার শালায় অবিরাম শব্দ
সকাল থেকে সাঁঝ
লোহা পেটানো নয়তো সহজ
বেশ শক্ত কাজ।

কয়লার ভিতর আগুন জ্বালিয়ে
লোহা পোড়ানো হয়
কাঙ্ক্ষিত দ্রব্য বানাতে তারা
মনে রাখে না ভয়।

পুরুষ মহিলা দু’জন মিলে
করে শক্ত কাজ
তাতেই তাদের অন্ন জোটে
তাতেই জীবন সাজ।

ছোট্ট বেলায় কামার পাড়ায়
যেতাম নিত্য দিন
কয়লার আগুন জ্বালানো দেখে
ভাবতাম নিজেকে হীন।

রাতের বেলার আগুন ঝলকানিতে
ধান্ধা লাগতো চোখে
মাথা তখন ঘুরিয়ে রেখে
বসতাম তখন বেঁকে।

কাজের জন্য যায় সবে
বাচ্চাদের যায় না দেখা
স্বীয় মনে ভাবি তখন
ছিলাম কি তখন বোকা।

মন্তব্য

আরও পড়ুন

You cannot copy content of this page