৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রেস ক্লাবের সমস্যা সাংবাদিকদেরই ঐক্যবদ্ধভাবে সমাধান করতে হবে: চট্টগ্রামে তথ্যমন্ত্রী চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল চট্টগ্রাম সম্প্রীতি ও নিরাপত্তার উজ্জ্বল দৃষ্টান্ত : মেয়র ডা. শাহাদাত চট্টগ্রামে ৫ হাজার ইয়াবা উদ্ধার, দুই মাদককারবারি গ্রেপ্তার চট্টগ্রামে ১,৬৭৩ বর্জ্য সংগ্রাহক পেল ইউনিলিভারের সুরক্ষা সামগ্রী পার্বত্য রাজনীতিতে নতুন মেরুকরণ: জেলা পরিষদ পুনর্গঠন ঘিরে বাড়ছে গুঞ্জন দক্ষিণ চট্টগ্রামে উন্নয়নের মহাবিপ্লব: ৪ লেনে উন্নীত হচ্ছে আনোয়ারা-চকরিয়া মহাসড়ক খুলনা থেকে জাতীয় রাজনীতিতে সংরক্ষিত নারী আসনে আলোচনায় রোক্সার রহমান প্রথম লেগের দাপটেই ফাইনালে অ্যাটলেটিকো মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ: অপারেশন রোয়ারিং লায়ন’ ও পঞ্চম দিনের সর্বশেষ পরিস্থিতি
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • লোহাগাড়ায় ১১টি তক্ষকসহ পাচারকারী গ্রেপ্তার,উদ্ধারকৃত তক্ষকগুলো বনে অবমুক্ত
  • লোহাগাড়ায় ১১টি তক্ষকসহ পাচারকারী গ্রেপ্তার,উদ্ধারকৃত তক্ষকগুলো বনে অবমুক্ত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিউজ ডেক্স >>> চট্টগ্রামের লোহাগাড়ায় ১১টি তক্ষকসহ মো. বিল্লাল (৩২) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।শুক্রবার (২৮ মার্চ) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে বিল্লালকে ১১টি তক্ষকসহ গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মো. বিল্লাল (৩২) সাতক্ষীরা জেলার তালা উপজেলার বাবুপলা এলাকার মৃত আবদুল কাদেরের পুত্র।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মো. বিল্লাল যাত্রীবাহী বাসে করে ব্যাগের ভেতর লুকিয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে তক্ষকগুলো সংগ্রহ করে সাতক্ষীরায় নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে তাকে আটক করা হয়। পরে তার ব্যাগে তল্লাশি চালিয়ে প্রাপ্তবয়স্ক ১১টি তক্ষক উদ্ধার করা হয়।পরে উদ্ধারকৃত ১১টি তক্ষক বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন পদুয়া রেঞ্জের ডলু বন বিটের সংরক্ষিত বনে তক্ষকগুলো অবমুক্ত করেন বন বিভাগের কর্মকর্তারা।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page