৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত চট্টগ্রামে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন,৬ শতাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ ৪০০ গজের ভিতর সাধারণ ভোটারদের মোবাইল ব্যবহার নিয়ে কঠোর নির্দেশনা পটিয়ায় হৃদয় নামের এক তরুণের আত্মহত্যা। চট্টগ্রাম-১১ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে নারী মিছিলে মহিলাদের ঢল চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার কঠোর হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা অচল চট্টগ্রাম বন্দর, সংকটে জাতীয় অর্থনীতি, মূক্তি কিভাবে! সাতকানিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক চট্টগ্রামে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> নড়াইল
  • লোহাগড়ায় সর্বজনীন শ্রী শ্রী রক্ষাচন্ডী মাতা ও রাধা গোবিন্দ মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠিত
  • লোহাগড়ায় সর্বজনীন শ্রী শ্রী রক্ষাচন্ডী মাতা ও রাধা গোবিন্দ মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠিত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    জেলা প্রতিনিধি নড়াইল>>> জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা সর্বজনীন শ্রী শ্রী রক্ষাচন্ডী মাতা ও রাধা গোবিন্দ মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।আপনাদের কথা দিয়ে ছিলাম তাই এসেছি।আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ,কৃতজ্ঞতা এমন একটা জিনিস যার ঋণ কোনো কিছু দিয়েই শোধ করা যায় না।গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা সর্বজনীন শ্রী শ্রী রক্ষাচন্ডী মাতা ও রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে মহানামযজ্ঞে শুভ উদ্বোধন পর তিনি এসব কথা বলেন।কামঠানা সর্বজনীন শ্রী শ্রী রক্ষাচন্ডী মাতা ও রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি প্রভাস চন্দ্র সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নড়াইল জেলা কমিটির সদস্য সচিব প্রভাষক রনজিৎ কুমার টিকাদার,শিক্ষক পংকজ কুমার,প্রনাব কুমার সরকার বুলেট সরকার প্রমুখ।হুইপ আরও বলেন,আপনাদের সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক তৈরি হয়েছে।বিশেষ করে বিগত নির্বাচনে আপনাদের এই এলাকায় প্রচারণায় যখন এসে ছিলাম তখন আতিথেয়তায় আমার আত্মবিশ্বাস অনেক বেড়েছিল।নির্বাচনের ফলাফলে দেখেছি,আপনারাই এ কেন্দ্র থেকে আমাকে সবচেয়ে বেশি ভোট দিয়েছেন।এটা আমার নৈতিক দায়িত্ব-আপনাদের পাশে থাকা,যে কোন সময় বিপদ আপদে আমাকে পাশে পাবেন।আপনাদের সন্তান হিসেবে ডেকেছেন এসেছি আর ভবিষ্যতেও আসব।এসময় রাধা কৃষ্ণের নৃত্য পরিবেশন করেন।নামযজ্ঞে আসা সকল ভক্তবৃন্দ মনোযোগ সহকারে নৃত্য উপভোগ করেন।

    সরদার রইচ উদ্দিন টিপু
    নড়াইল
    ০১৯২১-২৫০১২০
    ০৩-০৫-২৪

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page