৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুড়িগ্রামের রাজীবপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন চট্টগ্রাম বন্দরে প্রতিদিন কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়: শ্রম উপদেষ্টা  চট্টগ্রাম-১৫ আসনে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ আজ মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী শাল্লার লাগোয়া কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি চট্টগ্রামের সাবেক কাউন্সিলর দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জের এমপি প্রার্থী হীরার নির্বাচনী মতবিনিময়   সবাই শান্ত থাকুন, নেত্রীর জন্য দোয়া করুন, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি নেতা মুজিবুর নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> নড়াইল
  • লোহাগড়ায় থানার সামনে স্বর্ণের দোকানের দুর্ধর্ষ চুরি
  • লোহাগড়ায় থানার সামনে স্বর্ণের দোকানের দুর্ধর্ষ চুরি

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    জেলা প্রতিনিধিঃনড়াইল>>>নড়াইলের লোহাগড়ায় থানার সামনে স্বর্ণের দোকানের দেওয়াল ভেঙ্গে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।অজ্ঞাত চোরের দল ওই দোকান থেকে স্বর্ণ,রুপা, নগদ টাকাসহ আনুমানিক ৩ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সোনার দোকানের মালিক বুধবার সকালে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।ক্ষতিগ্রস্ত স্বর্ণের দোকানের মালিক শহরের লক্ষ্মীপাশা এলাকা শান্তি স্বর্ণকার গণমাধ্যমকর্মীদের বলেন, ‘শরীর ভালো না থাকায় বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সন্ধ্যার পর দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই।আমার ধারণা গভীর রাতে অজ্ঞাত চোরের দল দোকানের পশ্চিম-দক্ষিণ পাশের দেওয়াল কৌশলে ভেঙ্গে দোকানের ভেতরে প্রবেশ করে স্বর্ণের ৩ জোড়া বালা, ৬০ ভরি রুপা,নগদ ১০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।ভোরে এলাকাবাসী দোকানের দেওয়াল ভাঙ্গা দেখে আমাকে দেওয়াল ভাংগার ঘটনা অবহিত করলে আমি সাথে সাথে দোকানে এসে চুরির ঘটনাটি জানতেও বুঝতে পারি।তিনি আরও বলেন এর আগেও আমার দোকানে ৪ বার চুরি হয়েছে।এ ঘটনায় বৃহস্পতিবার ( ৯ জানুয়ারী) সকালে লোহাগড়া থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page