১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের সামাজিক ও পরিবার উন্নয়ন মন্ত্রীর সাক্ষাৎ অনুষ্ঠিত । সামাজিক কল্যাণে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার। সাবেক ভূমিমন্ত্রী জাবেদের আট দেশে ২৯৭ বাড়ি, ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ জীবনে ফিরবে সাফল্যের গতি।  আমার প‌রিচয় উলিপুর” ছয় ঋতুতে রোজ নতুন স্বপ্নে বাঁচি। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার চার্জ গঠন ১৯ জানুয়ারি কিশোরগঞ্জে ঐতিহাসিক চাঁদ খোসাল মসজিদের দান বাক্সে মিলল ৯ লাখ টাকা নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদী রায়পুরা ত্রিমুখী সংঘর্ষে আহত ২০ দেবীদ্বারে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মদিনার জামাতের খাদেম ও মাদ্রাসা ছাত্র জুনায়েদের। মদিনার জামাত কামাল্লার হজরত পীর সাহেব হুজুরের শোক প্রকাশ
আন্তর্জাতিক:
ইরানের তেহরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়ালো বিক্ষোভকারীরা প্রবাসীদের কাছে কনস্যুলার সেবা পৌঁছে দিতে আড্ডু সিটিতে সফরে হাইকমিশনার টিম সিলেটে অবতরণ করে তারেক রহমানের ফেসবুক পোস্ট ড.কাজী আবুল বাসার কে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা। আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা-আরএসও, এপারে আতঙ্ক বিএনপি নেত্রী হেলেন জেরিন খানের বিএনপির মনোনয়নের দাবীতে মতবিনিময় সভা শোক_সংবাদঃ আর্থিক ঘাটতি বাড়ছে অনিশ্চয়তার ঘূর্ণিপাকে বন্দি দেশের অর্থনীতি বিশ্ব ব্যর্থতা দিবস আজ আফগানিস্তানের ১৯ ঘাঁটি দখল ও ৫০ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের

লাল রঙনে সাদা বকুল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলমে নাজিয়া আফরিন >>>
…………………………………

দূর আকাশে ঝিমিয়ে যাওয়া তারার পানে চেয়ে
অবাক, উদাস, মায়ায় মাখা মন খারাপের মেয়ে
কেমন কেমন নেশা নেশা লাগছে ঘ্রাণের রাতি।
হাজারী গোলাপ, হাসনাহেনা হাজার ফুলের বাতি।

সজনে, কড়ই,নিম, হিজলের ঝিরিঝিরি পাতা
আম্র কানন আম্র মুকুল, মন ময়ূরীর খাতা
বরই, পেঁপে, বাতাবী লেবু, লাল পেয়ারার ঝাড়
সবকিছুতেই বিষাদমাখা, কান্না অভিসার।

সরল মেয়ের গায়ের চাদর সবুজ ঘাসে মোড়া
অঙ্গে অঙ্গে আদর দিয়ে যাচ্ছে বাঁশের বেড়া
মাটির শরীর শীতলতম মাটির বুকেই শোয়া
আকাশ শোকে কাঁদছে দেখো বৃষ্টি জলে ধোয়া।

উজল হাসি, গৌড় বরণ, চোখের তারার খুশি
সব ছাড়িয়ে আকাশ পানেই যাচ্ছে মেয়েটি ছুটি।
সকল প্রেমের, সকল ধ্যানের, জ্ঞানের আলো ছেড়ে
কেমনে থাকে লক্ষী মেয়েটি একলা একা ঘরে?

আজকে মন যাচ্ছে ছুটে আমার মেয়ের দ্বারে
লাল রঙ্গনের রঙীন সাজে দেখতে চাইছি তারে,
সাদা কাফন, শুভ্র পোশাক সব কিছু বাদ দিয়ে
আয়না ছুটে আরেকটিবার, সোনার বরণ মেয়ে…

মন্তব্য

আরও পড়ুন

You cannot copy content of this page