১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসে চরম সংকট ঋণ খেলাপের দায়ে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল সাতকানিয়ায় বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ শ্রীনাথপুর মোহাম্মাদীয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলন আজ ময়মনসিংহে পিআইবির নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বান্দরবানে ক্রীড়া সংগঠকদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী মতবিনিময় বান্দরবানে গণভোটের পক্ষে প্রচারণা সভায় ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান উপদেষ্টা আদিলুর রহমান খানের চট্টগ্রামে চেয়ারম্যান বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার, দুই ভাই গ্রেফতার চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা
আন্তর্জাতিক:
ইরানের তেহরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়ালো বিক্ষোভকারীরা প্রবাসীদের কাছে কনস্যুলার সেবা পৌঁছে দিতে আড্ডু সিটিতে সফরে হাইকমিশনার টিম সিলেটে অবতরণ করে তারেক রহমানের ফেসবুক পোস্ট ড.কাজী আবুল বাসার কে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা। আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা-আরএসও, এপারে আতঙ্ক বিএনপি নেত্রী হেলেন জেরিন খানের বিএনপির মনোনয়নের দাবীতে মতবিনিময় সভা শোক_সংবাদঃ আর্থিক ঘাটতি বাড়ছে অনিশ্চয়তার ঘূর্ণিপাকে বন্দি দেশের অর্থনীতি বিশ্ব ব্যর্থতা দিবস আজ আফগানিস্তানের ১৯ ঘাঁটি দখল ও ৫০ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> লালমনিরহাট
  • লালমনিরহাট জেলা ইজতেমা
  • লালমনিরহাট জেলা ইজতেমা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মো. সুমন মিয়া লালমনিরহাট প্রতিনিধি>>> উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে কাল থেকে ৩ দিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হতে যাচ্ছে।জেলা শহরের কালেক্টরেট মাঠে এই ইজতেমা শুরু হবে।বৃহস্পতিবার (৩ অক্টোবর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে ৩দিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হয়ে (৫ অক্টোবর) শনিবার আখেরি মোনাজাতে মধ্য দিয়ে শেষ হওয়া কথা রয়েছে।ইজতেমায় ধর্মের আলোকে বয়ান করবেন ঢাকা কাকরাইল মসজিদের দেশবরেণ্য ১০ আলেম।লালমনিরহাট জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটির সদস্য হাসান আলী জানান,টঙ্গীর বিশ্ব ইজতেমার পর এই ইজতেমা উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা লালমনিহাটের মুসলিম উম্মাহর সব থেকে বড় জমায়েত। আগামী ৩,৪ ও ৫ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা ইজতেমার প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।এবারে জেলার ৫ উপজেলা ও দুইটি পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রায় ৫০ হাজার মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।এ ছাড়া রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে তাবলিগ জামাতের অনুসারী ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নিবেন।ধর্মের আলোকে বয়ান করবেন ঢাকা কাকরাইল মসজিদের দেশবরেণ্য ১০ আলেম।বুধবার সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন।মুসল্লিদের জন্য অজু ও গোসল খানাসহ পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে।আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবায় বিনা মূল্যে মেডিকেল চেকআপের ব্যবস্থা রাখা হয়েছে।জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটির সুরা সদস্য হারুন অর রশিদ জানান,বিশাল মাঠ জুড়ে বাঁশ দিয়ে ছামিয়ানা তাবু টাঙ্গিয়ে ইজতেমা প্রাঙ্গণে স্থাপন করা হচ্ছে। ইজতেমায় অংশ নেয়া মুসল্লিদের জন্য একশ’র ওপরে শৌচাগার, গোসলখানা ও অজুখানা,অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে।সেই সাথে ইজতেমায় প্রশাসনিক নিরাপত্তার পাশাপাশি শতাধিক সেচ্ছাসেবী জোরদার করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে।ইজতেমা সফল করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ইজতেমা প্রাঙ্গণে দুই শতাধিক স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক কাজ করবেন।লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন জেলা ইজতেমা যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য ইজতেমা ময়দানে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। ইজতেমা মাঠের নিরাপত্তার বিষয় মাথায় রেখে আয়োজকদের সঙ্গে কথা বলে কর্মপন্থা সাজানো হয়েছে।মুসল্লিদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো ইজতেমা ময়দান পুলিশের নজরদারিতে থাকবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page