১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের সামাজিক ও পরিবার উন্নয়ন মন্ত্রীর সাক্ষাৎ অনুষ্ঠিত । সামাজিক কল্যাণে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার। সাবেক ভূমিমন্ত্রী জাবেদের আট দেশে ২৯৭ বাড়ি, ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ জীবনে ফিরবে সাফল্যের গতি।  আমার প‌রিচয় উলিপুর” ছয় ঋতুতে রোজ নতুন স্বপ্নে বাঁচি। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার চার্জ গঠন ১৯ জানুয়ারি কিশোরগঞ্জে ঐতিহাসিক চাঁদ খোসাল মসজিদের দান বাক্সে মিলল ৯ লাখ টাকা নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদী রায়পুরা ত্রিমুখী সংঘর্ষে আহত ২০ দেবীদ্বারে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মদিনার জামাতের খাদেম ও মাদ্রাসা ছাত্র জুনায়েদের। মদিনার জামাত কামাল্লার হজরত পীর সাহেব হুজুরের শোক প্রকাশ
আন্তর্জাতিক:
ইরানের তেহরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়ালো বিক্ষোভকারীরা প্রবাসীদের কাছে কনস্যুলার সেবা পৌঁছে দিতে আড্ডু সিটিতে সফরে হাইকমিশনার টিম সিলেটে অবতরণ করে তারেক রহমানের ফেসবুক পোস্ট ড.কাজী আবুল বাসার কে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা। আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা-আরএসও, এপারে আতঙ্ক বিএনপি নেত্রী হেলেন জেরিন খানের বিএনপির মনোনয়নের দাবীতে মতবিনিময় সভা শোক_সংবাদঃ আর্থিক ঘাটতি বাড়ছে অনিশ্চয়তার ঘূর্ণিপাকে বন্দি দেশের অর্থনীতি বিশ্ব ব্যর্থতা দিবস আজ আফগানিস্তানের ১৯ ঘাঁটি দখল ও ৫০ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> খুলনা >> জাতীয় >> দেশজুড়ে >> বাগেরহাট >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি পানাগিয়া কানালা
  • রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি পানাগিয়া কানালা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):>>>

    ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩১হাজার মেট্টিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি পানাগিয়া কানালা। কয়লাবাহী এ জাহাজটি বৃহস্পতিবার সকাল ১০টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-১১নম্বর এ্যাংকোরেজে ভিড়ে। দুপুর ১টা থেকে জাহাজটি হতে এ কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় শিপিং এজেন্ট।জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেড’র খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ৩১হাজার মেট্টিক টন কয়লা নিয়ে গত ২৬জুন ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ এম,ভি পানাগিয়া কানালা। এরপর কয়লাবাহী এ জাহাজটি বৃহস্পতিবার সকাল ১০টায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার -১১নম্বর এ্যাংকোরেজে ভিড়েছে।দুপুর ১টা থেকে জাহাজটি হতে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের আমদানীকৃত কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু হবে। বিদেশী জাহাজের খালাসকৃত কয়লা পরিবহণ করে নেয়া হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। জেটি থেকে এ কয়লা সংরক্ষণ করা হবে কেন্দ্রটির গোডাউন/সেডে।উল্লেখ্য, এর আগে ১০জুন এম,ভি জে হ্যায়, ২৫জুন এম,ভি বসুন্ধরা ইমপ্রেস, ২৯মে এম,ভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজ ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে এসেছিলো মোংলা বন্দরে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page