৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত চট্টগ্রামে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন,৬ শতাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ ৪০০ গজের ভিতর সাধারণ ভোটারদের মোবাইল ব্যবহার নিয়ে কঠোর নির্দেশনা পটিয়ায় হৃদয় নামের এক তরুণের আত্মহত্যা। চট্টগ্রাম-১১ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে নারী মিছিলে মহিলাদের ঢল চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার কঠোর হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা অচল চট্টগ্রাম বন্দর, সংকটে জাতীয় অর্থনীতি, মূক্তি কিভাবে! সাতকানিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক চট্টগ্রামে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • রাজশাহীতে অ্যালকোহলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • রাজশাহীতে অ্যালকোহলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সোহেল রানা,প্রতিনিধি >>> রাজশাহী মহানগরীর পবা থানার কয়ড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ও প্রাণঘাতী অ্যালকোহলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল ২৬ অক্টোবর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী হলেন- কোরবান আলী (৪০), পিতা আ. রহিম, সাং-কয়ড়া এবং মো. মোকছেদ (৫৫), পিতা মৃত ইয়াকুব, সাং-মাড়িয়া, উভয়েই পবা থানার বাসিন্দা।অভিযানে র‌্যাব সদস্যরা ১০৮ বোতল (প্রায় ১০.৮ লিটার) অবৈধ অ্যালকোহল, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করে।র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধ বিক্রির আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদক বিক্রি করে আসছিল। রাজশাহী শহর ও আশপাশের এলাকায় এই মাদক বিক্রির কারণে ইতোমধ্যে প্রাণনাশের ঘটনাও ঘটেছে।গোপন সূত্রে তথ্য পাওয়ার পর র‌্যাব-৫ এর সিপিএসসি ইউনিট ঘটনাস্থলে অভিযান চালায়। তল্লাশির সময় ওষুধের বাক্সে লুকানো কার্টন থেকে এসব অ্যালকোহল উদ্ধার করা হয়।র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামিরা পরস্পর যোগসাজশে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় যুব সমাজের মাঝে প্রাণঘাতী মাদকটি বিক্রি করছিল। তাদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page