২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম ১৫ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচার শুরু আইন শৃংখলা পরিস্থিতি মুল্যায়নে চট্টগ্রামে সেনাপ্রধানের সন্তোষ চট্টগ্রামে জমি বিরোধের জেরে ফুটফুটে শিশু আব্দুল্লাহ হত্যা ঘিরে রহস্য সাতকানিয়া কবরস্থান ইস্যুতে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ ন্যায়-ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন চট্টগ্রামে জনসম্মুখে পিটিয়ে অটোরিকশাচালককে হত্যা রাজশাহীতে থানা থেকে লুট হওয়া শর্টগানের গুলি ও পুলিশের সরঞ্জাম উদ্ধার করেছে সিপিএসসি, র‍্যাব-৫ পিরোজপুর জেলা তরুণ দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা,আসামী ১৫০ জন, গ্রেপ্তার ৩ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • রাজবাড়ী বালিয়াকান্দিতে মাহেন্দ্র অটো সংঘর্ষে একজনের মৃত্যু
  • রাজবাড়ী বালিয়াকান্দিতে মাহেন্দ্র অটো সংঘর্ষে একজনের মৃত্যু

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিউজ ডেক্স >>> রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাহেন্দ্র অটো সংঘর্ষে ব্যাটারি চালিত অটো উল্টে লুৎফর রহমান মন্ডল (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল গনি মন্ডলের ছেলে।এ সময় অটোচালক নাদেশ শেখ (৬৫), রুহুল আমিন সরদার (৬০), আব্দুস সালাম শেখ (৫৫) আহত হয়েছেন। তাদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার সকাল পৌনে আটটার সময় বালিয়াকান্দি নারুয়া সড়কের বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের রেজাউল ইসলাম এর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নারুয়া থেকে ফিরে আসা অজ্ঞাত মাহেন্দ্র ও নিশ্চন্তপুর থেকে পেঁয়াজের চারা সহ চারজন অটো বাইক যোগে বালিয়াকান্দি বাজারে আসছিল। বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের রেজাউল ইসলামের বাড়ির সামনে পৌছালে মাহেন্দ্র ও অটো বাইকের সংঘর্ষ হয়। এতে অটো বাইকে থাকা চারজন রাস্তার পাশে সিটকে পড়ে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক লুৎফর রহমানকে মৃত ঘোষণা করে।বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রব তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page