নিউজ ডেক্স >>> রাজবাড়ীতে সুরাইয়া আক্তার (১৭) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা।১৯শে ডিসেম্বর ভোরে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ওই গৃহবধূর সুরাইয়া আক্তার ধুলদী জয়পুর গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।৪মাস তাদের বিবাহ হয়েছে বলে জানাগেছে। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের লিয়াকত ফকিরের মেয়ে।রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।











মন্তব্য