১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম-১০ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে স্বতঃস্ফূর্ত মহিলা মিছিল অন্য দলকে ভোট দিলে ঘর-বাড়ি পুড়িয়ে ছারখার করে দিব: হাসনাতের প্রতিদ্বন্দী বিএনপির নেতা মঞ্জু মুন্সি। সাতকানিয়ায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় যৌথবাহিনীর প্রতীকী মহড়া চট্টগ্রাম-৯ আসনে দাঁড়ি পাল্লার প্রার্থী ডা. একেএম ফজলুল হকের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাঁশখালীতে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল জনসভা কর্নেল অলি পটুয়াখালী শহীদ মিনারে আলতাফ হোসেন চৌধুরীর শেষ নির্বাচনী বার্তা ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার। নির্বাচনে ব্লেইম গেম বা নাটকের সুযোগ নেই -চট্টগ্রাম জেলা প্রশাসক।  আমি আপনাদের সন্তান নির্বাচনী প্রচারণা শাহজাহান চৌধুরী  চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল মাদরাসা মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মেলন ও পুনর্মিলনী ১৯ এপ্রিল
  • রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল মাদরাসা মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মেলন ও পুনর্মিলনী ১৯ এপ্রিল

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মীর জাহেদ,রাঙ্গুনিয়া(চট্রগ্রাম) প্রতিনিধি >>> রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল (এম.এ.) মাদরাসা অ্যালামনাই
    অ্যাসোসিয়েশন এর ২য় সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ১৯ এপ্রিল ২০২৫ খ্রি., শনিবার, সকাল ৯টা থেকে দিনব্যাপী নগরীর পাঁচলাইশস্থ সুইস পার্কে অনুষ্ঠিত হবে।এতে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান, প্রধান বক্তা থাকবেন প্রাক্তন ছাত্রনেতা ও তরুণ রাজনীতিক মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজকর্মী মুহাম্মদ আলাউদ্দিন সিকদার। এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ বিদেশে ছড়িয়ে থাকা মাদরাসার প্রাক্তন কৃতী শিক্ষার্থীরা।অনুষ্ঠানে থাকছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, স্মরণিকা ও আকর্ষণীয় স্মারক উপহার। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, আড্ডা , কথামালা প্রভৃতি আয়োজন তো আছেই।রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল (এম.এ.) মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদেরকে সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ ফরিদু্দ্দিন ফারুক, বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জনাব মাহমুদ সিকদার হুমায়ূন ও সদস্য সচিব মাওলানা জাকারিয়া সিরাজ।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page