১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম-১০ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে স্বতঃস্ফূর্ত মহিলা মিছিল অন্য দলকে ভোট দিলে ঘর-বাড়ি পুড়িয়ে ছারখার করে দিব: হাসনাতের প্রতিদ্বন্দী বিএনপির নেতা মঞ্জু মুন্সি। সাতকানিয়ায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় যৌথবাহিনীর প্রতীকী মহড়া চট্টগ্রাম-৯ আসনে দাঁড়ি পাল্লার প্রার্থী ডা. একেএম ফজলুল হকের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাঁশখালীতে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল জনসভা কর্নেল অলি পটুয়াখালী শহীদ মিনারে আলতাফ হোসেন চৌধুরীর শেষ নির্বাচনী বার্তা ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার। নির্বাচনে ব্লেইম গেম বা নাটকের সুযোগ নেই -চট্টগ্রাম জেলা প্রশাসক।  আমি আপনাদের সন্তান নির্বাচনী প্রচারণা শাহজাহান চৌধুরী  চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> চট্টগ্রাম >> দেশজুড়ে >> রাঙ্গামাটি >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • রাঙামাটিতে লরির ধাক্কায় অটোরিকশা খাদে, নিহত ৩
  • রাঙামাটিতে লরির ধাক্কায় অটোরিকশা খাদে, নিহত ৩

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিউজ ডেক্স

    রাঙামাটিতে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে সেটি পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়েছে।নিহতদের একজন হলেন মো. হানিফ। তাৎক্ষণিকভাবে বাকি দুই জনের নাম জানা যায়নি। আহতরা হলেন- সৈকত চাকমা, অটোরিকশাচালক মো. নুরুল আমিন। এর মধ্যে নুরুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জেলার কাউখালী উপজেলা সাপছড়ি কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. শওকত আকবর।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশাটি ৫ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। এমন সময় লরিটিও চট্টগ্রাম যাওয়ার পথে সাপছড়ি কলাবাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি পাহাড়ের খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, সকালে একটি লরি অটোরিকশাকে চাপা দিলে সেটি ৪০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page