১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম-১০ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে স্বতঃস্ফূর্ত মহিলা মিছিল অন্য দলকে ভোট দিলে ঘর-বাড়ি পুড়িয়ে ছারখার করে দিব: হাসনাতের প্রতিদ্বন্দী বিএনপির নেতা মঞ্জু মুন্সি। সাতকানিয়ায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় যৌথবাহিনীর প্রতীকী মহড়া চট্টগ্রাম-৯ আসনে দাঁড়ি পাল্লার প্রার্থী ডা. একেএম ফজলুল হকের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাঁশখালীতে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল জনসভা কর্নেল অলি পটুয়াখালী শহীদ মিনারে আলতাফ হোসেন চৌধুরীর শেষ নির্বাচনী বার্তা ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার। নির্বাচনে ব্লেইম গেম বা নাটকের সুযোগ নেই -চট্টগ্রাম জেলা প্রশাসক।  আমি আপনাদের সন্তান নির্বাচনী প্রচারণা শাহজাহান চৌধুরী  চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • দেশজুড়ে >> কক্সবাজার >> চট্টগ্রাম
  • মহেশখালী থানা পুলিশের অভিযান: অস্ত্র ও গুলি সহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার
  • মহেশখালী থানা পুলিশের অভিযান: অস্ত্র ও গুলি সহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আবদুর রাজ্জাক।। মহেশখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ হত্যা- অস্ত্র সহ ৭ মামলার পলাতক আসামী শফি আলম প্রকাশ টুনাইয়া (৪০) নামের এক ভাড়াটে সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সহ তাকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি কাইছার হামিদ। গ্রেফতারকৃত শফি আলম প্রকাশ টুনাইয়া কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়ার বদি আলমের পূত্র।

    ওসি কাইছার হামিদ জানান , গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে মহেশখালী থানার এস,আই মহসীন চৌধুরী (পিপিএম)’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া সাতঘর পাড়া এলাকায়  অভিযান চালিয়ে কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়ার বদি আলমের পূত্র হত্যা- অস্ত্র সহ ৭ মামলার পলাতক আসামী ভাড়াটে সন্ত্রাসী শফি আলম প্রকাশ টুনাইয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্য মতে তার বাড়িতে তল্লাশী চালিয়ে আলমিরার উপর থেকে একটি দেশীয় তৈরী পিস্তল ও বালিশের নিচ থেকে ৩ টি গুলি উদ্ধার করা হয়।আটক শফি আলম মহেশখালীর বিভিন্ন জায়গায়  চিংড়ীঘের দখল-বেদখলসহ বিভিন্ন সন্ত্রাসী মূলক কর্মকাণ্ডে ভাড়াটে সন্ত্রাসী হিসাবে কাজ করত। তার বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র,ডাকাতি,চুরি হত্যা চেষ্টাসহ ৭টি মামলা রয়েছে।  উল্লেখ্য শফি আলম ২০২১ সালে বিপুল পরিমাণ অস্ত্রসহ আইনশৃংখলা বাহিনীর হাতে আটক হয়েছিল।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page