২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে। শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১ মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ
আন্তর্জাতিক:
ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’
     
             

বেলকুচিতে গ্রামবাসীর উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত,

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি>>> উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের বেলকুচিতে মুকন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।বৈঠার সলাৎ সলাৎ শব্দ আর বাদ্য যন্ত্রের তালে তালে জারি আর সারি গান গেয়ে মাঝি মাল্লারা প্রতিযোগিতায় অংশ নেয়।হাজারো মানুষ নদীতে নৌকা নিয়ে এবং দুই তীরে কাদামাটিতে কেউবা পানিতে দাঁড়িয়ে নেচে গেয়ে উল্লাস করে প্রতিযোগিদের উৎসাহ দেন।নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নৌকাগুলো সোনারতরী, প্রথম আলো সহ বিভিন্ন রংবেরঙের বিভিন্ন আকারের নৌকা অংশ নেয়।নৌকা বাইচ দেখতে আসা একাধিক তরুণ-তরুণীর সাথে আলাপকালে তারা জানান, কালের আবর্তনে এই নৌকা বাইচ প্রতিযোগিতা প্রায় বিলুপ্তির পথে।বর্তমান প্রজন্মকে এই খেলায় উদ্বুদ্ধ করার জন্য এই নৌকা বাইচ প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম।এ বছরের ন্যায় প্রতি বছরই মানুষের ভিন্নধর্মী আনন্দদায়ক এই নৌকা বাইচ আয়োজন করতে আয়োজক কমিটিকে অনুরোধ জানান তারা।পাশাপাশি ঢোলের তালে তালে বৈঠা মারা।হেইয়ো হেইয়ো আওয়াজ করে পানিতে ঝোপাত ঝোপাত শব্দ তুলে সামনে এগিয়ে যাওয়ার দৃশ্যগুলো ছিল অসাধারণ।এক কথায় নৌকা বাইচ দেখে মুগ্ধ এসব তরুণ-তরুণী সহ নানা বয়সের মানুষেরা।বৃহস্পতি ও শুক্রবার ২৪-২৫ অক্টোবর দুইদিন ব্যাপি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার এসোসিয়েশন অফ বাংলাদেশ, ঢাকা ব্যাংক পিএলসি ও পূর্বানী গ্রুপের চেয়ারম্যান আব্দুল হাই সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমীরুল ইসলাম খাঁন আলিম।কেন্দ্রীয় কমিটির তাঁতী দলের যুগ্ম আহবায়ক গোলাম মওলা খাঁন বাবলু,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানা সার্কেল অফিসার রাফিউর রহমান,বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন,বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান,ঢাকা ব্যাংক বেলকুচি শাখার ম্যানেজার মনির হোসেন, বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নূরুল ইসলাম গোলাম,বেলকুচি ওসি তদন্ত আব্দুল বারিক।অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে পৌর বিএনপির আহবায়ক হাজী আলতাফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম,মুকন্দগাতী বনিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামাণিক, বনিক সমবায় সমিতির পরিচালক মোহাম্মদ আলী,সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন মিয়া, সাবেক মেম্বার সোবহান প্রামানিক সহ হাজার হাজার দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচছা জানানো হয় ও সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।পরে বিজয়ী নৌকার মাঝির হাতে প্রথম পুরস্কার মোটরসাইকেল ও দ্বিতীয় পুরস্কার ফ্রিজ তুলে দেওয়া হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page